চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরে আ.লীগের সম্ভাব্য প্রার্থীর যোগ্যতা জানালেন ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৭
রাজনীতি
A A

ঢাকা সিটি করপোরেশন উত্তরের মেয়র আনিসুল হকের মৃত্যুতে শুন্য হওয়া মেয়র পদে জিতে আসতে পারবেন, এমন প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুরে জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও হাসপাতালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আনিসুল হকের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ঢাকা সিটি করপোরেশন উত্তরের নির্বাচনের আলোচনা অশোভন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন: নির্বাচনি নিয়মনীতি অনুযায়ী ডিএনসিসি’র মেয়র পদ শূন্য ঘোষণা করা হয়েছে। এখানে আওয়ামী লীগ নাক গলায়নি। এক্ষেত্রে সরকারের তাড়াহুড়োর বিষয়ও নেই। প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন হবে। আমার মনে হয়, বিএনপির নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নেই।

Banglabid

আঁখিমণি নামের এক জন্মগত প্রতিবন্ধী রোগীর দায়িত্ব নিয়েছেন সেতুমন্ত্রী। আজ তিনি মেয়েটির শারীরিক অবস্থার খোঁজখবর নিতে পঙ্গু হাসপাতালে যান তিনি।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর সংলগ্ন তিন নেতার মাজারে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন: আওয়ামী লীগ নির্ভেজাল গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বার বার ষড়যন্ত্রের শিকার হয়েছে। গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার ষড়যন্ত্রের শিকার হয়েছেন। কারণ তারা নির্ভেজাল গণতন্ত্রে বিশ্বাসী।সেজন্যই আওয়ামী লীগকে বার বার ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে এবং এখনও সেই ষড়যন্ত্র চলছে।

Reneta

সাবেক রাষ্ট্রপতি ডা. বদরোদ্দোজা চৌধুরীর নেতৃত্ব গঠিত যুক্তফ্রন্টকে স্বাগত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে যে কোন জোটকে আমরা অভিনন্দন জানাই। কারণ এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

এ বিষয়ে তিনি বলেন, আমরা চাই, আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক। আরো নতুন নতুন জোট ও দলের সমন্বয়ে আগামী জাতীয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনিসুল হকওবায়দুল কাদের
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এশিয়ার দেশগুলোর মধ্যে সংযোগ বাড়াতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

পরবর্তী

আমার শাকিল ভাই

পরবর্তী
দুটি যুবক বন্ধু হাসিমুখে outdoor ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমার শাকিল ভাই

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিমদের ১৭৫ রানের চ্যালেঞ্জ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT