চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমদের ১৭৫ রানের চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেরা চারের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে আগেই। তারপরও বাকি ম্যাচগুলো মূল্যহীন নয়। শীর্ষ দুই নিশ্চিত করার হিসাব-কিতাব কষা হবে বাকি জয়-পরাজয়ের মধ্য দিয়ে। তেমন লড়াইয়ের ম্যাচে এখন পর্যন্ত শীর্ষে থাকা কুমিল্লাকে ১৭৫ রানের লক্ষ্য দিয়েছে তিনে থাকা খুলনা।

শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৭৪ রান তুলেছে খুলনা টাইটানস। হোম অব ক্রিকেটের উইকেটে রান উঠছে না বলে অভিযোগ। তামিম তো এমন উইকেটকে জঘন্য বলে মন্তব্য করে বিসিবির কারণ দর্শানোর নোটিশও পেয়েছেন। সেখানেই বড় সংগ্রহের জবাব দিতে হবে তাদের।

মঙ্গলবার নাজমুল হোসেন শান্ত ও মিচেল ক্লিঞ্জারের ব্যাটে দ্রুতগতির ৫৫ রানের শুরু পায় টাইটানসরা। ৬ ওভারের জুটিটি ভাঙে শান্ত বোল্ড হওয়ার মধ্য দিয়ে। ফেরার আগে ৪ চার ও ২ ছয়ে ২১ বলে ৩৭ রানের অবদান রেখে গেছেন তরুণ বাঁহাতি।

Banglabid

ক্লিঞ্জার পরে মাহমুদউল্লাহর সঙ্গে ৩২ রান যোগ করেন। ফিরেছেন একটি করে চার-ছয়ে ২৯ রানে। মাহমুদউল্লাহও বেশিক্ষণ টেকেননি। একটি করে চার-ছয়ে ২৩ বলে ২৩ রানের অবদান তিনে নেমে পড়া অধিনায়কের।

পরে নিকোলাস পুরান (৮) দ্রুত ফিরে গেলে রানের গতিও কমে আসে টাইটানসদের। সেখান থেকে দেড়শ পেরোনো সংগ্রহের রাস্তা করে দেন আরিফুল হক ও কার্লোস ব্র্যাথওয়েট। দুজনে ৪ ওভারের ঝড়ে ৪৭ রান যোগ করেন।

ব্র্যাথওয়েট ৩ চার ও এক ছয়ে ১২ বলে ২২ রানে রানআউট হয়ে ফেরেন। আরিফুল শেষপর্যন্ত লড়ে ফেরেন ৪ চার ও এক ছয়ে ২১ বলে ৩৫ রানে।

Reneta

কুমিল্লার হয়ে ৩ উইকেট নিয়ে সেরা আল-আমিন হোসেন, অবশ্য ৪ ওভারে ৫২ রান খরচ করে ব্যয়বহুলও আগের ম্যাচেই বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হওয়া এই পেসার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা ভিক্টোরিয়ান্সতামিম ইকবালবিপিএল ২0১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমার শাকিল ভাই

পরবর্তী

স্মৃতির পাতা থেকে মাহবুবুল হক শাকিল

পরবর্তী

স্মৃতির পাতা থেকে মাহবুবুল হক শাকিল

খালেদা জিয়া

সকল অভিযোগ প্রত্যাখ্যান করে আদালতে যা বললেন খালেদা জিয়া

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT