চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইনি ম্যান্ডেলা মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৩ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৮
আন্তর্জাতিক
A A

সাউথ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেত্রী ও নেলসন মেন্ডলার সাবেক স্ত্রী উইনি ম্যান্ডেলা (৮১) মারা গেছেন।

উইনি ম্যান্ডেলার ব্যক্তিগত সহকারী তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

উইনি ম্যান্ডেলার পুরো নাম উইনি মাদিকিজেলা ম্যান্ডেলা। সমাজকল্যাণ ও রাজনীতিতে উইনি ম্যান্ডেলা বিতর্কিত হয়ে আছেন। তারপরও তিনি তার সমর্থকদের কাছে বেশ জনপ্রিয় ব্যক্তিত্ব।

Banglabid

পরিবারের মুখপাত্র ভিক্টোর দ্লামিনি এক বিবৃতিতে বলেন, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। তাই বছরের শুরু থেকে তাকে হাসপাতালে যাওয়া-আসার মধ্যেই থাকতে হয়েছে।

নেলসন ম্যান্ডেলার কারামুক্তির পর স্ত্রীর সাথে সেই বিখ্যাত ছবি, ১৯৯০ সালের ফেব্রুয়ারি

“সোমবার দুপুরে পরিবার ও প্রিয়দের উপস্থিতির মাঝেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।”

১৯৩৬ সালের ২৬ সেপ্টেম্বর উইনি ম্যান্ডেলা ট্রান্সকেই নামে পরিচিত ইর্স্টান ক্যাপে জন্মগ্রহণ করেন।

Reneta

১৯৫০ এর দশকে নেলসন ম্যান্ডেলার সাথে দেখা হয় উইনির। সেসময় উইনি একজন প্রশিক্ষিত সমাজকর্মী ছিলেন। ৩৮ বছর বিবাহিত জীবন কাটান এই দম্পতি। যদিও এই বিবাহিত জীবনের প্রায় ৩ দশক সময়েই তাদের আলাদা থাকতে হয়েছে, নেলসন ম্যান্ডেলার কারাবাসের কারণে।

বর্ণবাদ বিরোধী আন্দোলনে ২৭ বছর জেল খাটতে হয়েছিলো সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন মেন্ডলাকে। কারামুক্তির পর স্ত্রী উইনির হাত ধরে তার হেঁটে আসার একটি ছবি বেশ সাড়া ফেলেছিল। ছবিটি প্রায় তিন দশকের বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রতীক হয়ে উঠে।

নেলসন ম্যান্ডেলার মুক্তির দুই বছর পর তারা আলাদা হয়ে যান। ১৯৯৬ সালে তাদের ডিভোর্স হয়। এরপরও উইনি তার পদবী ত্যাগ করেননি। নেলসনের সাথেও সম্পর্ক অক্ষুণ্ন রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin5
পূর্ববর্তী

দলিত সম্প্রদায়ের ‘ভারত বন্ধ’ আন্দোলনে নিহত ৭

পরবর্তী

‘অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৭’ পাচ্ছেন যে দশ নারী

পরবর্তী

‘অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৭’ পাচ্ছেন যে দশ নারী

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে নাগরিক শোকসভা

সর্বশেষ

লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT