চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে সিনেমা হল বন্ধ রাখার হুমকি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৭ পূর্বাহ্ণ ১৯, জুন ২০১৭
বিনোদন
A A
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন শাকিব খান

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন শাকিব খান

যে কোনো মূল্যে যৌথ প্রযোজনার ছবি ‘বস টু’ ও ‘নবাব’ মুক্তি দিতে হবে। তা না হলে এবার ঈদে বাংলাদেশের সব সিনেমা হল বন্ধ রাখার হুমকি দিয়েছে ছবি দুটির বাংলাদেশের প্রযোজক জাজ মাল্টিমিডিয়া। গতকাল রোববার রাতে রাজধানীর নিউ ইস্কাটনের এক রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এ সময় প্রযোজক, হল মালিক, বুকিং এজেন্ট ও অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন। এখানে বক্তব্য রাখেন চিত্রনায়ক শাকিব খান, ফেরদৌস, অমিত হাসান, আরিফিন শুভ, শিবা শানু, পরিচালক কাজী হায়াৎ, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদসহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিনেতা-পরিচালক নাদের চৌধুরী।

শাকিব খান বলেন, ‘যৌথ প্রযোজনার ছবি বন্ধের নামে যারা আন্দোলন করছে, তারা স্রেফ ব্যক্তিস্বার্থেই করছে। তাদের কয়েকজন পরিচালক ও অভিনয়শিল্পীকে ডেকে যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় কিংবা নির্মাণের সুযোগ করে দেওয়া হউক, তাহলে তারা আন্দোলন থেকে সরে যাবে। সুযোগের অভাবে তারা এমন করছে।’

তিনি আরও বলেন, যারা বলছেন ‘নবাব’ ছবি যৌথ প্রযোজনার নামে প্রতারণা, তারা মূর্খ। সেই মুর্খদের বলছি, আমরা সব সময় বাংলাদেশের ছবির পক্ষেই থেকেছি এখনো আছি। ভবিষ্যতেও থাকব। সরকারের নিকট অনুরোধ করব, আমরা যারা ভালো কাজ করছি, তারা যেন নির্বিঘ্নে কাজ করতে পারি, সেই সুযোগ দেয়।

ফেরদৌস বলেন, কাফনের কাপড় পরে যারা আন্দোলন করেছিলেন তারা ক্ষুদ্র স্বার্থেই আন্দোলন করেছেন। আমার কাজ অভিনয় করা, যৌথ প্রযোজনা কিনা সেটা দেখা সরকারের কাজ। আমি যৌথ প্রযোজনার ছবি নির্মাণের পক্ষে।

অমিত হাসান বলেন, জাজের যে দুটি ছবি নিয়ে আপত্তি করা হয়েছে, সেগুলো সরকারি নিয়ম মেনেই নির্মিত হয়েছে। তারপরও কেন এটার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, তা বুঝতে পারছি না।

প্রযোজক আবদুল আজিজ বলেন, চলচ্চিত্রে যারা বেকার তারাই আন্দোলন করছে। মিশা সওদাগর ও জায়েদ খানসহ অনেককে ডাক দিলেই আন্দোলন ছেড়ে যৌথ প্রযোজনার ছবি করতে চলে আসবে। যারা ছবি বানাচ্ছে না, হল বানাচ্ছে না, ছবি প্রযোজনা করছে না, তারাই এখন আন্দোলন করছেন। আমি মনে করি আন্দোলন ছেড়ে কাজে নামুন। আপনারা যদি এ আন্দোলন চালু রাখেন আর ‘বস টু’ ও ‘নবাব’ যদি মুক্তি না পায়, তাহলে জাজের অধীনের হলগুলো বন্ধ করে দেওয়া হবে।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, এ ছবি দুটি মুক্তি না পেলে আমাদের সিনেমা হলগুলো ঈদে বন্ধ রাখব।

ট্যাগ: জাজ মাল্টিমিডিয়াশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লন্ডনে মসজিদের সামনে পথচারীদের ওপর গাড়ি নিয়ে হামলা

পরবর্তী

রাঙামাটিতে স্বাভাবিক হচ্ছে পণ্য ও জ্বালানি সরবরাহ

পরবর্তী

রাঙামাটিতে স্বাভাবিক হচ্ছে পণ্য ও জ্বালানি সরবরাহ

চিকুনগুনিয়া

আপনি চিকুনগুনিয়ায় আক্রান্ত?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীর যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস বন্ধ

আগস্ট ২৫, ২০২৬

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ের ৯ বছর

আগস্ট ২৫, ২০২৬

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT