চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের ছুটিতে খালি বাসা-বাড়িতে ডেঙ্গুর প্রজননস্থল বিষয়ে সতর্কতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৯ পূর্বাহ্ণ ১৭, আগস্ট ২০১৮
স্বাস্থ্য
A A

চলতি মৌসুমে চিকুনগুনিয়ার প্রকোপ তেমন দেখা না গেলেও ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। চিকিৎসকসহ সংশ্লিষ্টরা বলছেন, এই মৌসুমে ডেঙ্গু আক্রান্ত বেশির ভাগ রোগীই দ্বিতীয় বা তৃতীয়বারের মতো ডেঙ্গুতে ভুগছেন। সরকারের আইইডিসিআর বলছে, সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু মৌসুম। এরপরও যতদিন বৃষ্টি হবে ডেঙ্গুর প্রকোপ বাড়বে বলেও সতর্ক করেছে।

চলতি বছর জানুয়ারি মাসে ডেঙ্গুর রোগী সনাক্ত হয়েছে। যদিও জুন-জুলাই থেকে সেপ্টেম্বর ডেঙ্গু মৌসুম। সরকারি হিসেবে জুন মাসে ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে তিনশ’ জন। জুলাই মাসে আট শ’ ৬৪ জন। আর চলতি মাসে ১৪ই আগস্ট পর্যন্ত পাঁচশ’ ৯৬ জন ডেঙ্গু রোগীর তথ্য পাওয়া গেছে।

সরকারের রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান-‘আইইডিসিআর’বলছে, চলতি বছর ডেঙ্গুর প্রকোপ গত বছরের তুলনায় বেশি। আর চলতি বছর ডেঙ্গু আক্রান্তের পরিস্থিতি ২০১৬ সালের কাছাকাছি বা বেশিও হতে পারে বলছেন সংশ্লিষ্টরা। ২০১৬ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলো ৬ হাজার জনের বেশি, আর ডেঙ্গুতে মৃত্যু হয়েছিলো ১৪ জনের। চলতি বছর এখনো পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছর চিকুনগুনিয়ার রোগী নেই বললেই চলে। চিকিৎসকরা বলছেন, একবার চিকুনগুনিয়া হলে আক্রান্ত ব্যক্তির শরীরে ঐ রোগের প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। তবে ডেঙ্গু চার ধরনের ভাইরাস দিয়ে হয় বলে একই ব্যক্তি একাধিক বার ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন। তাই চলতি বছর এক ব্যক্তিই একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, এমন রোগীই পাওয়া যাচ্ছে বেশি।

একই ব্যক্তি একাধিক বার ডেঙ্গুতে আক্রান্ত হওয়াতে জটিলতাও বেশি। তাই যে কোনো জ্বর অবহেলা না করার পরামর্শ সংশ্লিষ্টদের।

ডেঙ্গু জ্বর প্রতিরোধে-এডিস মশার প্রজননস্থল সম্পর্কে সকলকে সচেতন থাকার আহ্বান সংশ্লিষ্টদের। ঈদের ছুটিতে বাসা বাড়ির কোথাও যেন পরিষ্কার পানি জমে না থাকে- বিশেষ করে ফুলের টবে জমে থাকা পানি অপসারণ করা, যে কোনো খালি পাত্র উল্টো করে রাখা এমনকি বাড়ির কমোডও ঢেকে রাখার পরামর্শ তাদের।

Reneta

বিস্তারিত ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদের ছুটিচিকনগুনিয়াডেঙ্গুর প্রকোপসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের গণমাধ্যমে তথ্য প্রচারে নতুন নিয়ম

মে ২১, ২০২৬

আছিয়া থেকে রামিসা, বিচারের মিছিল থামে না

মে ২১, ২০২৬

মিশরের বিশ্বকাপ দল? তবে যুক্তরাষ্ট্র রওনার আগে কেন বাদ পড়বেন একজন

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ শান্তিরক্ষা মানবতার প্রতি নৈতিক দায়িত্ব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, সড়ক অবরোধ

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT