চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদযাত্রা শবযাত্রা হোক সেটা কারোরই কাম্য নয়: শিক্ষামন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪২ অপরাহ্ণ ০৯, মে ২০২১
বাংলাদেশ
A A

শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ঈদযাত্রা শব যাত্রায় পরিণত হোক সেটা কারোরই কাম্য নয়। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। ঈদে বাড়ি যাওয়া থেকে বিরত থাকতে হবে। শপিং করা থেকে বিরত থাকতে হবে। যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির টেলিমেডিসিন সেবা উদ্বোধনকালে আজ রবিবার তিনি এসব কথা বলেন। মন্ত্রী ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যুক্ত হন।

করোনা ভাইরাসের সংক্রমনের এ সময়ে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটি আজ থেকে এই সেবা চালু করে। কমিটির উদ্যোগে টেলিমেডিসিন সেবার মাধ্যমে দেশের ১৫০ জন চিকিৎসক টেলিফোনে মানুষকে চিকিৎসা দেবেন। আগামী মঙ্গলবার থেকে ০১৯৫৮৬২৯৭০০ থেকে ০১৯৫৮৬২৯৭৯৯ পর্যন্ত মোট ১০০ টি নাম্বারে যে কোন সময় ফোন করে চিকিৎসা সেবা পাওয়া যাবে।

Banglabid

এর উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী আরো বলেন, বিশ্বব্যাপী করণা সংক্রমণে এই সময়ে আমরা অনেক ভালো অবস্থানে ছিলাম। এখনো অপেক্ষাকৃত ভালো অবস্থানে আছি। অবস্থা খারাপ হয়েছে। গত জানুয়ারিতে সমুদ্র সৈকত সহ উল্লেখযোগ্য পর্যটন স্থল এবং বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড়ের কারণে করোনা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে। এখন ঈদ উপলক্ষে মানুষের গ্রামের বাড়িতে যাওয়ার উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি ঈদের কেনাকাটা করতে গিয়েও প্রচুর ভিড় করছে মানুষ। তাদের মধ্যে আবার অনেকেই মাস্ক পড়ছেন না কিছু ক্ষেত্রে নিজেরা পড়লেও সঙ্গে থাকা বাচ্চাদের মাছ পড়াচ্ছেন না। ফলে সংক্রমণ বেড়ে যাচ্ছে। অনেকের মৃত্যু হচ্ছে। সে কারণেই সবাইকে সতর্ক হতে হবে। ভিড় এড়িয়ে চলতে হবে। ঈদে বাড়ি যাওয়া থেকে বিরত থাকতে হবে। কেননা যাত্রাপথে মানুষের ভিড় করো না পরিস্থিতির চরম অবনতি ঘটাতে পারে। ঈদযাত্রা হয়ে উঠতে পারে শবযাত্রা। কিন্তু সেটা আমাদের কারোরই কাম্য নয়। তাই নিজেদের সংযত করতে হবে বাড়ি যাওয়া এবং কেনাকাটা থেকে বিরত রাখতে হবে।

দীপু মনি বলেন, পাশের দেশ ভারতে করণা ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিন অনেক মানুষ মারা যাচ্ছে। ভারত পার্শ্ববর্তী দেশ হওয়ায় আপনাদের আরো বেশি সতর্ক হতে হবে। এ সময় যেমন চিকিৎসার সংকট দেখা দেয় তেমনি হাসপাতালেও বেন এবং সেবার অপ্রতুলতা তৈরি হয়। তাই নিজেদেরকে সুরক্ষিত রাখতে হবে। আওয়ামী লীগের বর্ণ পরিবেশ উপকমিটির টেলিমেডিসিন সেবা সংকটকালে জনগণের জন্য অনেকটা কার্যকর এবং সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন আন্তর্জাতিক চিকিৎসক ডক্টর সমীর কুমার সাহা ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নীল, ডাক্তার নুজহাত চৌধুরীসহ বন ও পরিবেশ উপ-কমিটিতে থাকা চিকিৎসকরা।

Reneta

কমিটির চেয়ারম্যান খন্দকার বজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ভার্চুয়াল সভা পরিচালনা করেন কমিটির সদস্য সচিব এবং আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিক্ষামন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জন্মদিনে বিজয় দেবরকোন্ডার জনপ্রিয় পাঁচ সিনেমা

পরবর্তী

করোনাভাইরাস: শনাক্ত ও মৃত্যু বেড়েছে

পরবর্তী

করোনাভাইরাস: শনাক্ত ও মৃত্যু বেড়েছে

মরিবার হলো তার সাধ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যে বার্তা ইরানের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

বাঁধন বললেন ‘ভিন্নমত মানেই শত্রুতা নয়’

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT