চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঁধন বললেন ‘ভিন্নমত মানেই শত্রুতা নয়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২৬
বিনোদন
A A

সম্প্রতি একটি নিউজ প্ল্যাটফর্ম-এর বর্ষপূর্তি অনুষ্ঠানে তোলা একটি ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া বিতর্কে এবার মুখ খুলেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

ছবিটি নিয়ে গত দুদিন ধরে পাল্টাপাল্টি বক্তব্য ও ব্যক্তিগত আক্রমণের ঘটনায় হতাশা প্রকাশ করে তিনি বলেছেন, ‘ভিন্নমত মানেই শত্রুতা নয়।’

একটি নিউজ প্লাটফর্মের বর্ষপূর্তি অনুষ্ঠানে কূটনীতিক, সংসদে প্রতিনিধিত্বকারী বিভিন্ন দলের রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে জামায়াতের সংসদ সদস্য ব্যারিস্টার আরমান, অভিনেত্রী বাঁধন ও সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা।

ছবিটি নিয়ে প্রথমে বক্তব্য দেন ব্যারিস্টার আরমান ও আনিস আলমগীর। দুজনের বক্তব্যেই উঠে আসে- ছবিটি তোলার আগ্রহ আসলে কার পক্ষ থেকে ছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্যও দেন তারা।

এর মধ্যেই নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে অবস্থান স্পষ্ট করলেন বাঁধন।

বাঁধন বলেন, “আমরা সবাই বলি, আমরা এমন একটা বাংলাদেশ চাই, যেখানে ভিন্নমত প্রকাশের স্বাধীনতা থাকবে। যেখানে নিজেদের মধ্যকার বিভাজন ভুলে আমরা সবাই মিলে একটা সুন্দর ও সহনশীল বাংলাদেশ গড়ে তুলব। কিন্তু আমার পোস্ট করা একটা ছবি নিয়ে গত দুদিন ধরে যেভাবে উল্টাপাল্টা কথা বলা হচ্ছে, একজন আরেকজনকে ছোট করা হচ্ছে- সেটা সত্যিই খুব হতাশাজনক।”

তিনি প্রশ্ন তোলেন, একটি সাধারণ সামাজিক অনুষ্ঠানে কয়েকজন মানুষের একসঙ্গে ছবি তোলার ঘটনাকে কেন এত বড় করে দেখা হচ্ছে।

বাঁধনের ভাষায়, ‘একটা পাবলিক গেট-টুগেদারে কয়েকজন মানুষ একসঙ্গে ছবি তুলেছে। ব্যস, ব্যাপারটা তো এতটুকুই হওয়ার কথা ছিল। সেখানে কে কার সঙ্গে ছবি তুলল, কেন তুলল- এগুলো নিয়ে এত কিছু করার কী প্রয়োজন?’

নিজের রাজনৈতিক অবস্থানের কথাও স্পষ্ট করেন এই অভিনেত্রী। তিনি জানান, তাঁর সঙ্গে অধিকাংশ মানুষের রাজনৈতিক বা আদর্শিক মতের মিল নেই। তবে ভিন্নমত থাকার অর্থ এই নয় যে তাঁদের সঙ্গে কথা বলা, মেশা কিংবা একই জায়গায় বসা যাবে না।

বাঁধন বলেন, ‘ভিন্নমত মানেই শত্রুতা নয়।’ তাঁর মতে, সত্যিকার অর্থে একটি সহনশীল, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে হলে মতের অমিল থাকলেও অন্যের মতকে সম্মান করার মানসিকতা তৈরি করতে হবে।

একটি ছবি নিয়ে কাউকে ছোট করা, অপমান করা কিংবা তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলার প্রবণতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বাঁধন। তার মতে, এই মানসিকতার পরিবর্তন অন্য কারও কাছ থেকে নয়, নিজেদের থেকেই শুরু করতে হবে।

সবশেষে তিনি বলেন, ‘দেশ বদলানোর আগে আমাদের নিজেদের এই মানসিকতাটুকু বদলানো দরকার।’

ট্যাগ: আজমেরী হকবাঁধনলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

পরবর্তী

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

পরবর্তী

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT