চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনিংস হার এড়াতে পারবে বাংলাদেশ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

তৃতীয় দিনের সকালে যখন ব্যাটিংয়ে নামল না ভারত, উদ্দেশ্য তখনই পরিষ্কার- বাংলাদেশকে যতদ্রুত সম্ভব অলআউট করে দেয়ার পরিকল্পনা কোহলিদের। সেটা বাস্তবায়নে মুক্তহস্ত হলেন ইমরুল, সাদমান, মিঠুন, মুমিনুলরা। লাঞ্চের আগেই খোলাসা হয়ে পড়ে ম্যাচে আশাই দেখছে না সফরকারীরা। চা বিরতির আগেই ষষ্ঠ উইকেট হারিয়ে তো ইনিংস পরাজয়ের মুখেই টাইগাররা।

ইন্দোরের হলকার স্টেডিয়ামে ৩৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমেছিল বাংলাদেশ। দিনের প্রথম সেশনে অধিনায়ক মুমিনুল হকসহ চার উইকেট হারায় তারা। দ্বিতীয় সেশনের শুরুতেই ফিরে যান অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। খানিক প্রতিরোধ গড়ে পরে ফিরেছেন লিটন দাসও।

ইনিংস হার এড়াতেই এখনও ১৭৬ রান দরকার বাংলাদেশের। উইকেটে দুই শেষ স্বীকৃত ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মেহেদী মিরাজ।

Banglabid

প্রথম সেশনে মুমিনুল ও মোহাম্মদ মিঠুনকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংসকে নড়বড়ে করে দেন মোহাম্মদ শামি। লাঞ্চের পর পঞ্চম ওভারে আবারও তার ধাক্কা। স্বাগতিক পেসারের অফস্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে ১৫ রানে রোহিতের হাতে স্লিপে ধরা পড়েন মাহমুদউল্লাহ।

৭২ রানে ৫ উইকেট হারানোর ধাক্কা সামলানোর চেষ্টায় মোটামুটি লড়াই চালিয়ে যাচ্ছিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। ৭৭ বলে ৬৩ রান উঠে আসে এ জুটিতে। ওয়ানডে স্টাইলে খেলে ভালোই রান তুলছিলেন লিটন। ৩৯ বলে ৩৫ করার পর উইকেট ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে বল ফেরত দেন বোলার রবিচন্দ্র অশ্বিনের হাতে। ফিরতি ক্যাচ ধরতে বেগ পেতে হয়নি অফস্পিনারকে।

এর আগে দিনের শুরুতেই উইকেট হারানোর মিছিলের সূত্রপাত ইমরুল কায়েসের হাত ধরে। প্রথম ইনিংসে ব্যর্থ বাঁহাতি ওপেনার করেছিলেন ৬ রান, দ্বিতীয় ইনিংসেও ঠিক একই রানে ফিরেছেন। আগের ইনিংসে উমেশ যাদবের বলে ক্যাচ দিয়েছেন, এবার বোলার একই তবে হয়েছেন বোল্ড।

Reneta

আরেক ওপেনার সাদমানও ফিরেছেন ঠিক ৬ রানে। আগের ইনিংসে তার নামে পাশে ৬ রানই। বোলারও একই। ইশান্ত শর্মার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন প্রথম ইনিংসে, এবার বোল্ড।

অধিনায়ক মুমিনুল হক কিছুক্ষণ ছিলেন, তবে ইনিংস টানতে পারেননি। এলবিডব্লিউ হয়েছেন ৭ রান করে। রিভিউ নিয়ে তাকে ফেরান মোহাম্মদ সামি।

মোহাম্মদ মিঠুনও ইনিংস বড় করতে পারেননি। ৪ চারে ২৫ বলে ১৮ পর্যন্ত গিয়েছিলেন। এরপরই সামিকে পুল খেলতে যেয়ে বাজে শটে ক্যাচ দেন। প্রথম ইনিংসে তার ব্যাটে এসেছিল ১৩, এলবি হয়েছিলেন সামির বলেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশ দলের ভারত সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলা চলচ্চিত্রের ইতিহাস বদলে দিবে ওরা ১১ জন: রওনক

পরবর্তী

পেঁয়াজ কেন কাঁদায়?

পরবর্তী

পেঁয়াজ কেন কাঁদায়?

dav

রাজধানীতে জঙ্গিদের ‘লোন উলফ’ অ্যাটাকের পরিকল্পনা ভণ্ডুল

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মন্ত্রী, ডিসি, ইউএনও আসি ঘুরি গেল, তাও তো স্কুল ঘর রক্ষা হলো না।’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT