চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনিংস পরাজয়ের পর প্রতিদ্বন্দ্বিতায় ফেরার চেষ্টায় প্রোটিয়ারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
দুটি ক্রিকেটার আলোচনা করছে, মাঠে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এটি (খারাপ পারফরম্যান্স) এমন কিছু যা আমি নিজেই আমার মাথা থেকে সরিয়ে ফেলার চেষ্টা করছি। আমি গতকাল রাতে এই চেষ্টা করছিলাম এবং এখনও তা পারিনি। আশা করি আগামী দুই-একদিনের মধ্যে আমি সক্ষম হবো।’

ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংস ও ২৭৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে সাউথ আফ্রিকা। এমন বাজে হারকে পেছনে ফেলে প্রতিদ্বন্দ্বিতার চিত্রনাট্য বানানোর কঠোর চেষ্টা প্রোটিয়ারা করবে বলেই জানালেন দলটির অধিনায়ক ডিন এলগার।

টেস্টের প্রথম দিনেই ৪৯.২ ওভার ব্যাট করে ৯৫ রানে অলআউট হয় সফরকারীরা। ৯০ বছর পর তারা নিজেদের টেস্ট ইতিহাসে একশ রানের নিচে অলআউট হওয়ার লজ্জায় পড়ে। দ্বিতীয় ইনিংসে টেনেটুনে পার করে একশ রানের গণ্ডি। যদিও দলীয় স্কোর ১১১ রানের বেশি আগাতে পারেনি।

সাউথ আফ্রিকার সব ব্যাটারদের প্যাভিলিয়নে ফিরিয়েছে কিউই পেসাররা। অথচ পেস বান্ধব উইকেটে নিউজিল্যান্ড ১১৭.৫ ওভার ব্যাটিং করে ৪৮২ রানের বড় স্কোর ঠিকই তুলতে পেরেছিল। অতিথি দলের বোলাররা ১৫ ওভারের বেশি মেইডেন আদায় করতে পারেনি।

বিষয়টি নিয়ে হতাশ এলগার বলেন, ‘আপনি অতি মাত্রায় চেষ্টা করলে তত বেশি ব্যর্থ হবেন। উইকেটের দুই পাশ দিয়েই মারতে দেখাটা অধিনায়ক হিসেবে খুবই হতাশাজনক। এরকম পরিস্থিতিতে আপনি ফিল্ডিং পজিশন তৈরি করতে পারবেন না। এটা স্কিল ডিপার্টমেন্ট ও তার প্রয়োগের উপর নির্ভর করে।’

‘যখন উইকেটের দুই দিকেই রান হচ্ছিল, তখন চাপ তৈরি করা খুবই কঠিন। এটাই বাস্তব চিত্র হতে পারে তবে অজুহাত নয়। আমরা যথেষ্ট ধারাবাহিক ছিলাম না।’

টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেললে দলের জন্য ভালো হতো বলেও অভিমত এলগারের। ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর কিউই ডেরায় বিধ্বস্ত হওয়ার পেছনে কোয়ারেন্টাইন ইস্যুকেও অজুহাত হিসেবে দাঁড় করাতে নারাজ প্রোটিয়া অধিনায়ক।

‘আমি কোয়ারেন্টাইনকে অজুহাত হিসাবে ব্যবহার করতে চাচ্ছি না। আমরা এখানে আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে এসেছি। যদি এটি অজুহাত হয়, তবে তা ব্যবহার করার জন্য খুবই দুর্বল অজুহাত।’

খেলোয়াড়ি জীবনে কৃষ্ণাঙ্গ ক্রিকেটারদের সঙ্গে বর্ণবাদী আচরণ করেছিলেন সাউথ আফ্রিকার কোচ মার্ক বাউচার। বিষয়টি ঘিরে সাউথ আফ্রিকা দলের অভ্যন্তরীণ পরিবেশ অনেকদিন ধরেই ভারি হয়ে আছে। তবে এলগারের দাবি, মাঠের বাইরের ইস্যুর সঙ্গে বাজে পারফরম্যান্সের কোনো যোগসূত্র নেই।

তিনদিনেই টেস্ট হেরে যাওয়ার পর শুক্রবার দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা অতিরিক্ত দুইদিনের ছুটি কাটাবে। প্রথম টেস্টে বাজে করার কারণ বের করার পাশাপাশি পরের ম্যাচের দল নির্বাচন নিয়েও চিন্তা ভাবনা চলবে বলে জানান এলগার।

ট্যাগ: এলগারটেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধর্মীয় রীতিতে নয়, শপথ বাক্য পাঠ করে বিয়ে হবে ফারহান-শিবানীর

পরবর্তী

নিজস্ব ব্যবস্থাপনায় ভ্যাকসিন উৎপাদন করবে আফ্রিকার ৬টি দেশ

পরবর্তী
স্বাস্থ্যকর্মী ভ্যাকসিন প্রদান করছেন, কোভিড-১৯ টিকা নেওয়ার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজস্ব ব্যবস্থাপনায় ভ্যাকসিন উৎপাদন করবে আফ্রিকার ৬টি দেশ

এমবাপে ফুটবল খেলোয়াড়, উল্লাসে ভরা মুখ, পিএসজি জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড পারিশ্রমিকে এমবাপেকে রাখতে প্রস্তুত পিএসজি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৯/১১-কে সন্ত্রাসী হামলা বলা উচিত নয়, সাংবাদিকদের নির্দেশ সিবিসির

আগস্ট ২৯, ২০২৬

নেপালে উজানের আরও দুই হ্রদে বাড়ছে পানি, নতুন বিপদের শঙ্কা

আগস্ট ২৯, ২০২৬

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
ছবি সংগৃহীত

ওআইসির নতুন মহাসচিব হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT