চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপের বর্ষসেরা রোনালদো, সেরা গোল মেসির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩২ পূর্বাহ্ণ ২৬, আগস্ট ২০১৬
স্পোর্টস
A A

ইউরোপের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদ সতীর্থ ওয়েলস তারকা গ্যারেথ বেল এবং স্প্যানিশ জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদের ফরাসি তারকা অ্যান্তোনিও গ্রিজম্যানকে পেছনে ফেলে এই পুরস্কার জেতেন তিনি। পর্তুগিজ তারকা পেয়েছেন ৪০ ভোট। আর গ্রিয়েজম্যান ও বেল পেয়েছেন ৮ ও ৭ ভোট। 

আর গত মৌসুমের সেরা গোলের পুরস্কার উঠেছে মেসির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির হাতে।

বৃহস্পতিবার রাতে মোনাকোতে শুরু হয় চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠান। এই অনুষ্ঠানেই ঘোষণা করা হয় বিজয়ীর নাম। দ্বিতীয়বারের মতো রোনালদোর হাতে উঠলো এই পুরস্কার। এর আগে ২০১৪ সালে প্রথমবারের মতো এই পুরস্কার হাতে নিয়েছিলেন ৩১ বছর বয়সী রোনালদো। সেই সাথে মেসির সাথে স্কোর সমান করলেন সিআর সেভেন। মেসিও দুবার জিতেছেন এই পুরস্কার।

ইউরোপের সাংবাদিকদের ভোটে প্রতি বছর মহাদেশের ক্লাবগুলোয় খেলা ফুটবলারদের মধ্যে এই পুরস্কার দেওয়া হয়। সেরা খেলোয়াড় নির্বাচন করার ক্ষেত্রে আগের মৌসুমে ঘরোয়া ও আন্তর্জাতিক দুই পারফরম্যান্সই বিবেচনা করা হয়।

উয়েফার বর্ষসেরা হওয়ার দৌড়ে রোনালদো এগিয়ে থাকবেন এটা অনেকটা নিশ্চিতই ছিল। ইউরো চ্যাম্পিয়নশিপের আসরে পর্তুগালকে শিরোপা জিতিয়েছেন তিনি। ক্লাবের হয়ে জিতেছেন গতবারের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। এমন দুর্দান্ত পারফর্মে মৌসুম শেষ করা রোনালদো ফেভারিট হিসেবেই ছিলেন তালিকায়।

রোনালদোর ক্লাব সতীর্থ বেলকেও পিছিয়ে রাখা যায়নি। রোনালদোর সঙ্গে গত মৌসুমে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছেন তিনি। আর নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ইউরোয় খেলতে নেমে ওয়েলসকে সেমিফাইনালে তুলতে দেশকে সামনে থেকে নেতৃত্ব দেন বেল।

ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার ১০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে মেসির সঙ্গে বাদ পড়েন তার ক্লাব সতীর্থ উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। আগেই এই তালিকায় ছিলেন না ব্রাজিলের অধিনায়ক নেইমার।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে এএস রোমার বিপক্ষে করা গোলের জন্য পুরস্কার পেয়েছেন মেসি। রোমার গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পাঠিয়েছিলেন তিনি। বার্সা ম্যাচ জিতেছিল ৬-১ গোলে।

ট্যাগ: ইউরোপ সেরাবর্ষসেরামেসিরোনালদো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেষবারের মতো ফরীদিকে দেখা যাবে সিনেমা হলে

পরবর্তী

পপি-অপু কোথায়

পরবর্তী

পপি-অপু কোথায়

অ্যাম্বুলেন্স ও অর্থের অভাবে এবার বাঁশে ঝুলিয়ে লাশ বহন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের প্রেসিডেন্ট র‍্যাঙ্কিং নিয়ে যত প্রশ্ন!

আগস্ট ২৯, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬

অস্ত্র উদ্ধারে সহায়তায় লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT