চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনের অভিবাসী ক্যাম্পে ৫ বাংলাদেশি জিম্মি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
চারজন যুবক একটি ঘরে, একজন ভাবুকভাবে ভাবছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রাতের বেলা গুলির শব্দ শুনি, আলো নিভিয়ে বসে থাকতে হয়; আমাদের উদ্ধার করেন’, এভাবেই ফেসবুক লাইভে এসে বাঁচার আকুতি জানিয়েছেন ইউক্রেনের কিভারতিসি শহরের একটি অভিবাসী শিবিরে আটকে থাকা ৫ বাংলাদেশি।

ডয়েচে ভেলের এক ভিডিও প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের টুইটার অ্যাকাউন্টেও ডয়েচে ভেলের ভিডিওটি পোস্ট করা হয়েছে।

ভিডিওতে রিয়াদুল মালিক নামে এক বাংলাদেশি লাইভে এসে সেখানকার পরিস্থিতি বর্ণনা করেছেন। তার সাথে ভিডিওতে ছিলেন আরও কয়েকজন বাংলাদেশি।

ওই ক্যাম্পে সবার মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ করেন তিনি। একটি ফোন লুকিয়ে রাখার ফলে লাইভে আসতে পেরেছেন বলে জানান রিয়াদুল।

তিনি জানান: এই ক্যাম্পে প্রচুর পরিমাণে সেনা সদস্য রয়েছে। আর রাশিয়া সৈন্যদের লক্ষ্য করেই বোমা ফেলায় অনেক আতঙ্কে রয়েছেন তারা।

ওই ক্যাম্পে তাদের সবাইকে আটকে রাখার অভিযোগ করে তিনি বলেন: একটি রুমে ১০ থেকে ১২ জনকে জিম্মি করে রাখা হয়েছে। লাইট বন্ধ করে রাখা হয়েছে। মারধর করা হয়েছে।

এখানে জীবনের এক মিনিটেরও নিশ্চয়তা নেই উল্লেখ করে তিনি বলেন তাদেরকে উদ্ধারে এগিয়ে আসার জন্য।

তবে রিয়াদুল জানান: অন্য ক্যাম্পগুলো থেকে সবাইকে ছেড়ে দিলেও তাদেরকে ছাড়া হচ্ছে না। তারা বেলারুশ সীমান্ত থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছেন।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক আগ্রাসনের নির্দেশ দেন। পরে বিভিন্ন শহরে হামলার খবর পাওয়া যায়। এখন পর্যন্ত ইউক্রেনের কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে রুশ সেনারা।

আজ শনিবার মানবিক কার্যক্রম চালানোর জন্য ইউক্রেনের মারিওপোল ও ভলনোভকা শহরে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। বাংলাদেশ সময় দুপুর ১টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

ট্যাগ: রাশিয়া ইউক্রেন সংকট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওয়ার্নের তিন অনবদ্য শিকারের গল্প

পরবর্তী

রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হবেন ওয়ার্ন

পরবর্তী
বিশ্বখ্যাত ক্রিকেটার ওয়ার্নের ছবি, তিনি মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হবেন ওয়ার্ন

ফেসবুকের লোগো ভাঙা কাচের মতো ভেঙে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুক-টুইটার নিষিদ্ধ করল রাশিয়া

সর্বশেষ

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT