চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ড-কলম্বিয়া: ইতিহাসের চোখে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৩ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

৬২ বছরের খরা কাটানোর মিশনে এগিয়ে যেতে মঙ্গলবার রাত ১২টায় মাঠে নামছে ইংল্যান্ড। প্রতিপক্ষ কলম্বিয়া। যাদের সঙ্গে ইংলিশদের বিশ্বকাপে দেখাই হয়েছে একবার।

চার বছর আগের বিশ্বকাপের দুর্দান্ত ফর্ম রাশিয়াতেও টেনে এনেছে কলম্বিয়া। পিছিয়ে নেই ইংল্যান্ডও। কিন্তু কেবল একদলই পাবে কোয়ার্টার ফাইনালে যাওয়ার টিকিট।

কার পক্ষে ইতিহাস? পরিসংখ্যান-অবস্থাই বা কথা বলছে কার পক্ষে? দেখে নেয়া যাক-

>মোট পাঁচবার কলম্বিয়ার বিপক্ষে খেলেছে ইংলিশরা। কখনোই হারেনি। তিন জয়ের সঙ্গে দুই ম্যাচে ড্র।

>বিশ্বকাপে একবারই কলম্বিয়ার বিপক্ষে লড়েছে ইংল্যান্ড। ১৯৯৮ বিশ্বকাপে। সেবার ২-০ গোলে জয় পেয়েছিল ইংলিশরা।

>২০০৫ সালের পর আর মুখোমুখি হয়নি এই দুটি দল। সেই প্রীতি ম্যাচে ৩-২ গোলে জয় পায় ইংল্যান্ড।

>গ্রুপ ‘জি’ থেকে রানার্সআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ফেভারিট ইংল্যান্ড। আর গ্রুপ ‘এইচ’ সেরা কলম্বিয়া।

>তিন ম্যাচে ইংল্যান্ড গোল করেছে ৮টি। হজম করেছে ৩টি।

>গ্রুপপর্বে কলম্বিয়া গোল করেছে পাঁচটি। প্রতিপক্ষ তাদের জালে বল জড়িয়েছে দুবার।

>ইংল্যান্ডের বিপক্ষে হামেস রদ্রিগেজকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় কলম্বিয়া শিবির। চোটের কারণে সেনেগালের বিপক্ষে ৩১ মিনিট খেলেই উঠে গিয়েছিলেন এ বায়ার্ন মিউনিখ তারকা। হামেসের মতো ডিফেন্ডার জন স্টোনসকে নিয়ে চিন্তায় ইংলিশ দল।

>কলম্বিয়ার রদ্রিগেজ, ব্যারিওস ও ইয়োহান মোহিকা আছেন হলুদ কার্ড নিয়ে বিপদে। কাইল ওয়াকার ও রুবেন লোফতাস-চিককে নিয়ে দুশ্চিন্তায় ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট।

>এই বিশ্বকাপে গড়ে ম্যাচ প্রতি ২.৬৭টি করে গোল করেছে ইংল্যান্ড। কলম্বিয়ার গোল সেখানে ১.৬৭টি।

>কলম্বিয়ার জন্য বিপদের কারণ হতে পারেন হ্যারি কেন। ইংলিশ অধিনায়ক এখন পর্যন্ত এ বিশ্বকাপের সর্বোচ্চ গোলসংগ্রাহক। গোল ৫টি।

>ইংলিশদের ভোগাতে পারেন মিডফিল্ডার হুয়ান ফার্নান্দো কুয়েন্টেরো। হামেস রদ্রিগেজের অভাব তাকে দিয়েই মেটাতে চান কলম্বিয়া কোচ হোসে পেকারম্যান।

ট্যাগ: ইংল্যান্ড-কলম্বিয়া ম্যাচরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেইমারই পার্থক্য গড়লেন

পরবর্তী

কোটা নিয়ে কমিটি, ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন

পরবর্তী
কোটা

কোটা নিয়ে কমিটি, ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন

এ ধরনের ঘটনা উদ্বেগজনক

সর্বশেষ

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT