চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডে প্রথম শিরোপা গার্দিওলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ পূর্বাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

স্পেন-জার্মানির সফলতার পর এবার ইংল্যান্ড ফুটবলেও শিরোপার হাতেখড়ি হল পেপ গার্দিওলার। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের হয়ে প্রথম মৌসুমে পারলেও ম্যানচেস্টার সিটিতে দ্বিতীয় মৌসুমে এসে ট্রফিতে হাত ছোঁয়াতে পারলেন তিনি।

বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে আর্সেনালকে ৩-০ গোলে হারিয়ে ইংলিশ লিগ কাপে চ্যাম্পিয়ন হয়েছে মানসিটি। গত পাঁচ বছরে তৃতীয়বার এই শিরোপা হাতে নিল সিটিজেনরা।

ইংলিশ ফুটবলে গার্দিওলার প্রথম শিরোপা জয়ের ম্যাচে গোল করেছেন সার্জিও আগুয়েরো, ভিনসেন্ট কোম্পানি ও ডেভিড সিলভা।

ম্যাচের ১৮ মিনিটে এগিয়ে যায় ম্যানসিটি। দলের হয়ে প্রথম গোলটি করে আর্জেন্টাইন তারকা আগুয়েরো। গোলরক্ষক ব্রাভোর নেয়া লম্বা শট নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান আর্জেন্টাইন স্ট্রাইকার।

৫৮ মিনিটে ব্যবধান ২-০ করেন ডিফেন্ডার কোম্পানি। কেভিন ডি ব্রুইনের নিচু কর্নারে বক্সের বাইরে থেকে শট নেন জার্মান মিডফিল্ডার ইলকাই গিনদোয়ান। গোলমুখ থেকে পা বাড়িয়ে বলটা শুধু জালে ঠেলেন বেলজিয়াম তারকা।

মূর্তিকারিগর

সাত মিনিট পর ৩-০ করেন ডেভিড সিলভা। দানিলোর বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে কোণা থেকে বাঁ-পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ মিডফিল্ডার।

এটি ম্যানসিটির পঞ্চম লিগ কাপ শিরোপা। ১৯৭০, ১৯৭৬, ২০১৪ ও ২০১৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

ম্যানসিটিতে প্রথম শিরোপা জেতার পর গার্দিওলার চোখ এবার ট্রেবলে। প্রিমিয়ার লিগে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানইউর চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে তারা। তাছাড়া চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগ জিতে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে তারা।

ট্যাগ: ম্যানসিটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মার্সেইকে উড়িয়েও নেইমারকে নিয়ে চিন্তায় পিএসজি

পরবর্তী

মেয়াদ, ক্ষমতা দুটোই বাড়ছে জিনপিংয়ের

পরবর্তী
চীন-শি জিনপিং-জিনপিংয়ের মেয়াদ বাড়ছে

মেয়াদ, ক্ষমতা দুটোই বাড়ছে জিনপিংয়ের

দুদক চেয়ারম্যান-যারা কর দেয় না তারা সম্পদ আত্মসাৎ করে

দুর্নীতির কারণে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে না: দুদক চেয়ারম্যান

সর্বশেষ

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে সহযোগিতায় পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ পরীক্ষার্থীদের জন্য জরুরি সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

‘রাঙা সকাল’ অনুষ্ঠানটির পাঁচ হাজারতম পর্বের মাইলফল

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় ৬০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ভবিষ্যৎ নিয়ে নানা পরামর্শ

আগস্ট ২৯, ২০২৬

‘দ্য অরেঞ্জ’ সিনেমার আনুষ্ঠানিক যাত্রা শুরু

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT