চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়াদ, ক্ষমতা দুটোই বাড়ছে জিনপিংয়ের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৬ পূর্বাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A
চীন-শি জিনপিং-জিনপিংয়ের মেয়াদ বাড়ছে

চীনের প্রেসিডেন্ট হিসেবে শি জিনপিংয়ের মেয়াদ এবং ক্ষমতা দুটোই বাড়তে যাচ্ছে। ২০২৩ সালের পরেও তাকে প্রেসিডেন্ট পদে আসীন দেখতে চাইছে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। আর তাই সংবিধান সংশোধনের প্রস্তাব করেছে দলটি।

বেশ কিছুদিন ধরেই চীনে শোনা যাচ্ছিল, বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং তার দায়িত্বের মেয়াদ বাড়িয়ে নেয়ার চেষ্টা করছেন। অবশেষে সে গুঞ্জনই সত্যি হলো। রোববার চীনের সংবিধানে প্রেসিডেন্টের মেয়াদ সংক্রান্ত ধারাটিতে পরিবর্তন আনার খবরের সত্যতা নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

২০১৩ সালে চীনের ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির বর্তমান সংবিধান অনুসারে, প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পাঁচ বছর করে দুই মেয়াদে মোট ১০ বছরের বেশি দায়িত্বে থাকতে পারবেন না। আর তাই ২০২৩ সালের পরও জিনপিংয়ের দায়িত্বের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি।

Banglabid

কিন্তু জিনপিংকে ঠিক কত বছর ক্ষমতায় রাখার কথা ভাবা হচ্ছে তা এখনো খোলাসা করা হয়নি।

সোমবার এ বিষয়ে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি বেইজিংয়ে বৈঠক করতে যাচ্ছে। সেখানে প্রস্তাবটি নিয়ে আলোচনা হবে। আগামী ৫ মার্চ দেশটির ন্যাশনাল পিপলস কংগ্রেসের পূর্ণ অধিবেশনে আলোচনার পর সংবিধানের এই সংশোধনী অনুমোদনের জন্য পাঠানো হবে কংগ্রেসের আইনপ্রণেতাদের কাছে।

গত বছর শি জিনপিংকে মাও সে তুংয়ের পর সবচেয়ে ক্ষমতাশালী নেতার স্বীকৃতি দেয় তার ক্ষমতাসীন দলটি। জিনপিংয়ের আদর্শকে দলের সংবিধানেও যুক্ত করার মাধ্যমে তাকে দেয়া হয় একচ্ছত্র ক্ষমতা। এমনকি প্রচলিত রীতি ভেঙ্গে ঘোষণা করা হয়নি তার কোনো উত্তরসূরিও।

Reneta

তবে সবার মনে এখন একটাই প্রশ্ন- চীনে ঠিক কতদিন স্থায়িত্ব লাভ করে শি জিনপিংয়ের এই একচ্ছত্র নিয়ন্ত্রণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনশি জিনপিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইংল্যান্ডে প্রথম শিরোপা গার্দিওলার

পরবর্তী

দুর্নীতির কারণে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে না: দুদক চেয়ারম্যান

পরবর্তী
দুদক চেয়ারম্যান-যারা কর দেয় না তারা সম্পদ আত্মসাৎ করে

দুর্নীতির কারণে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে না: দুদক চেয়ারম্যান

শ্রীদেবী

রূপ ধরে রাখার ওষুধই কি শ্রীদেবীর মৃত্যুর কারণ?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মুরগির মাংস খাওয়া নিয়ে ঝগড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

আগস্ট ৩১, ২০২৬

লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রস্তুত ইসি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের খার্গ দ্বীপে হামলার এআই ভিডিও প্রকাশ ট্রাম্পের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৬ শিশুর মৃত্যু

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT