চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে ১ বিলিয়ন ডলারের বন্ড

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
৯:০৬ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৫
অর্থনীতি
A A

শেষ পর্যন্ত আসছে ১ বিলিয়ন ডলারের টাকা বন্ড। বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা আইএফসি এ ব্যাপারে সব সহযোগিতা করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। পেরুর রাজধানী লিমায় কমনওয়েলথ দেশের গভর্নরদের বৈঠক শেষে তিনি বলেন, প্রবাসী বাঙ্গালীসহ বিদেশী বিনিয়োগকারীদের কাছ থেকে এই অর্থ তুলে বেসরকারী খাতকে দেবে আইএফসি। গত রোববার বাংলাদেশ সরকার আইএফসি’র এই প্রস্তাব অনুমোদন করেছে।

গভর্নর জানান বন্ড ইস্যুর কাজ শুরু হয়ে গেছে। তিনি বলেন, “আইএফসি এবং বাংলাদেশ ব্যাংক বসে এই এক বিলিয়ন ডলারের ‘টাকা বন্ড’ তৈরি করার কাজ শুরু করেছে। অর্থনৈতিক খাতের সামগ্রিক উন্নয়নে এটা খুব কাজ করবে। লন্ডন স্টক মার্কেটে এটা লেনদেন হবে। আমাদের এনআরবিরা এটা কিনবেন অন্যরাও কিনতে পারেন। ডলারে এটা আসবে, এসে টাকায় কনভার্ট হয়ে যাবে।”

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে কমনওয়েলথ গভর্নরদের বৈঠকে আলোচনা হয়েছে প্রবাসী আয়ের গুরুত্ব নিয়ে।

Banglabid

ডক্টর আতিউর রহমান বলেন, “রেমিট্যান্স প্রতিটি দেশের উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশেতো জিডিপির প্রায় ১০ শতাংশ আসে রেমিট্যান্স থেকে। কোন কোন দেশে এটা ৪০ শতাংশ আসে। সেজন্য রেমিট্যান্স ফ্লো যাতে বন্ধ না হয়ে যায়, অর্থ পাচার রোধে নেয়া সিএফটি মেজার্স গুলোর স্ট্যান্ডার্ড অবশ্যই মানতে হবে।”

গত এপ্রিলে ওয়াশিংটনে বিশ্বব্যাংক, আইএমএফ এর বসন্তকালীন আলোচনায় আসে ১ বিলিয়ন ডলারের ‘টাকা বন্ড’ ইস্যুর বিষয়টি। বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টান্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন আইএফসি’র প্রধান নির্বাহী জিন ইয়ং কাই এর সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, ভারতের মতো বাংলাদেশেও বন্ড ইস্যু করবে আইএফসি।

সংস্থাটির প্রস্তাবের প্রায় ৬ মাস পর সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে আইএফসির মাধ্যমে বিশ্ববাজার থেকে ১ বিলিয়ন ডলার তোলার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাকা বন্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আসছে ১ বিলিয়ন ডলারের বন্ড

পরবর্তী

ডাঙায় হেঁটে বেড়ানো মাছ

পরবর্তী

ডাঙায় হেঁটে বেড়ানো মাছ

আবারও মাঠে নামছেন শচীন-আকরাম-শেন ওয়ার্ন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT