চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাঙায় হেঁটে বেড়ানো মাছ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৩ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৫
পরিবেশ
A A

এখন মাছ ধরতে আর বড়শি নিয়ে বসতে হবে না। তার চেয়ে বরং হিমালয়ের উপরে উঠুন, দেখবেন দিব্যি হেঁটে বেড়াচ্ছে মাছেরা।

অবাক হওয়ার মতো এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। পানি থেকে বেরিয়ে মাত্র কয়েক ঘণ্টা নয় বরং টানা চারদিন বেঁচে থাকতে পারে এই মাছেরা। বিজ্ঞানীরা হিমালয়ের প্রত্যন্ত অঞ্চল থেকে পাওয়া হালকা নীল রঙের এই মাছগুলোর নাম রেখেছেন সর্পমুখী। ‘ওয়ার্ল্ডওয়াইড ফান্ড ফর নেচার’ বা ডব্লিউডব্লিউএফ সম্প্রতি এই মাছগুলোর খবর জানিয়েছে। 

পরিবেশগত কারণে বিশ্বব্যাপি এখন বিপন্ন অনেক প্রজাতির প্রাণী। সেসবের সন্ধানে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভুটান, উত্তর-পূর্ব ভারত, নেপাল, উত্তর মায়ানমার, দক্ষিণ তিব্বতের নানান পার্বত্য অঞ্চলে ঘুরে বেড়িয়েছিলেন বিজ্ঞানীরা। সেই গবেষণা শেষেই তারা বিরল কিছু প্রজাতির কথা শুনিয়েছেন বিশ্ববাসীকে। 

Banglabid

বিজ্ঞানীরা জানিয়েছেন, বিশেষ এই মাছটির মাথাটা অনেকটা সাপের মতো। তাই নাম দিয়েছেন সর্পমুখী। সর্পমুখী সরাসরি বাতাস থেকে অক্সিজেন নিতে পারে। তাতেও অবশ্য শেষ রক্ষা হয়না। পানি থেকে স্থলে এসে তারা জীবন বাঁচাতে পারে সর্বোচ্চ চার দিন। বাতাসে নি:শ্বাস নেওয়ার সঙ্গে মাটিতে হাঁটতেও পারে এই প্রজাতির মাছ। ভেজা কাদা মাটিতে টুক টুক করে প্রায় ৪০০ মিটার পর্যন্ত হাঁটতে সক্ষম সর্পমুখী।

বিশ্বের নানান পার্বত্য অঞ্চল চষে, হেঁটে বেড়ানো মাছ তো বটেই, পাশাপাশি বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন আরো অদ্ভূত সব প্রজাতির প্রাণী। এমন এক প্রজাতির বাঁদরের সন্ধান মিলেছে, যারা কিনা বৃষ্টি পড়লেই এক নাগাড়ে হেঁটে যায়। কারণ তাদের নাক ওপরের দিকে গোঁটানো। পানি ঢুকলেই শুরু হয় হাঁচি। খোঁজ মিলেছে লাল, হলুদ আর কমলা রঙের মিশেলে এক ধরনের বিষাক্ত সাপ, যেটাকে প্রথম দেখলে গয়না ভেবে ভুল হবে। শ্বদন্তওয়ালা মাছ, নীল চোখের ব্যাঙ, সারা গায়ে বুটিঅলা ছোট্ট লাল পাখিও আছে সেই তালিকায়।

বিশ্ব চষে অবশ্য হতাশার কথাই বেশি শুনিয়েছে ডব্লিউডব্লিউএফ, সমীক্ষায় সব মিলিয়ে ১৩৩ রকম নতুন উদ্ভিদ, ২৬ রকমের নতুন প্রজাতির মাছ, ১০ রকমের উভচর, ৩৯ রকমের জলজ জীব খুঁজে পাওয়া গেছে। সেই তুলনায় পাখি, সরীসৃপ আর স্তন্যপায়ী জীবের সংখ্যা খুবই হতাশাজনক। এসব শ্রেণিতে মাত্র একটি করে নতুন প্রজাতি খুঁজে পাওয়া গেছে। এদের রক্ষার্থে সর্তকবার্তাও জারি করেছে ডব্লিউডব্লিউএফ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিবেশহিমালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসির ফল প্রকাশ, কোথাও উচ্ছ্বাস কোথাও হতাশা

আগস্ট ১০, ২০২৬

কোকোর জন্মদিনে যেসব আয়োজন থাকছে ক্রীড়া দলের

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT