চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল্পস পর্বতমালায় মিম, ফেরদৌস এবং…

মেহেদী মাসুদ মেহেদী মাসুদ
৪:২৬ অপরাহ্ণ ২০, জুন ২০১৭
বিনোদন
A A
শুটিংয়ের ফাঁকে মিম ও প্রসেনজিৎ​

শুটিংয়ের ফাঁকে মিম ও প্রসেনজিৎ​

ইউরোপের সর্বোচ্চ আল্পস পর্বতমালাতে এখন আছেন ঢাকার চলচ্চিত্রের জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিম ও ফেরদৌস আর কলকাতার প্রসেনজিৎ​ ও যিশু। সবাই মিলে ওখানে কী করছেন? আজ মঙ্গলবার দুপুরে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হয় মিমের সঙ্গে। আল্পস থেকে চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, এখন তারা সেখানে ‘ইয়ে​তি অভিযান’ ছবির শুটিং করছেন। মিম সেখান থেকে কিছু ছবিও পাঠিয়েছেন।

এর আগে গত রোববার সকালে আল্পস পর্বতমালায় শুটিং স্পটে যাওয়ার পথে ফেসবুক লাইভে আসেন মিম। সেখানে তিনি বলেন, ‘অনেক সুন্দর জায়গা। খুব ঠান্ডা।’

এ সময় ছবির পরিচালক সৃজিত মুখার্জি বলেন, ‘আমরা এখন সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুট উপরে আছি। ছবির শুটিং করব। আমরা আপনাদের লোকেশনটা দেখাব না। ওটা আপনারা পর্দায় দেখবেন।’

Banglabid

আল্পস পর্বতমালাতে মিম শুটিং করছেন গত রোববার থেকে। আজ মঙ্গলবার তাদের সঙ্গে যোগ দিয়েছেন ফেরদৌস। এবারই প্রথম বাংলাদেশের এই দুই তারকা সুইজারল্যান্ডে শুটিং করছেন। আর আল্পস পর্বতমালা দেখে সবাই মুগ্ধ।

শুটিংয়ের ফাঁকে যিশু, ফেরদৌস, মিম ও প্রসেনজিৎ​

সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকাবাবু’ সিরিজের ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ উপন্যাস নিয়ে সৃজিত মুখার্জি তৈরি করছেন নতুন ছবি ‘ইয়েতি অভিযান’। ছবিতে ‘কাকাবাবু’ চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ​।

প্রসেনজিৎ​, মিম, ফেরদৌস আর যিশু এর আগে গত মে মাসে ‘ইয়েতি অভিযান’ ছবির প্রথম লটের শুটিং করেছেন কলকাতায়।

Reneta

ছবিতে মিম ‘চিত্রাঙ্গদা ভর্মা’র চরিত্রে অভিনয় করছেন। নেতিবাচক চরিত্র। এর আগে মিম বলেছিলেন, ‘চরিত্র নিয়ে এখনই কিছু বলব না। তবে এটুকু জেনে রাখুন, এ ধরনের কাজ আগে কখনো করিনি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়েতি অভিযান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা-টাঙ্গাইল: ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্মাণ কাজ সাময়িক বন্ধ

পরবর্তী

শাহী জাফরানি শরবত

পরবর্তী
শাহী জাফরানি শরবত

শাহী জাফরানি শরবত

রোনালদোকে নিয়েই পিএসজিতে যেতে চান পেপে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নিয়ে যা বলল ভারত

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT