বাংলাদেশ

ঢাকা-টাঙ্গাইল: ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্মাণ কাজ সাময়িক বন্ধ

ওবায়দুল কাদের

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেনের নির্মাণ কাজ মঙ্গলবার থেকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে, ভোগান্তি কমাতে এবং যানজট নিরসনের লক্ষ্যে এই নির্দেশ দেয়া হয়। তবে ঈদের পর আবারও এ মহাসড়কে চার লেনের নির্মাণ কাজ চলবে।

মঙ্গলবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের তারাগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।

সেতুমন্ত্রী যানজট নিরসনে পুলিশের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, রাঙামাটি ও বান্দরবানে পাহাড়ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মেরামতের কাজ চলছে। কিছু সড়ক হালকা যানবাহন চলাচলের জন্য খুলেও দেয়া হয়েছে।

বিষয়:ওবায়দুল কাদের

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…