চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেকটি বিশ্বকাপ জিতল ব্রাজিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে শিরোপা জিতেছে ব্রাজিল। রোববার রাতে মেক্সিকোর বিপক্ষে রোমাঞ্চকর এবং বিতর্কিত পরিস্থিতিতে সেলেসাওরা তাদের চতুর্থ শিরোপা ঘরে তুলেছে। মেক্সিকানদের ২-১ গোলে হারায় হলুদ জার্সির কিশোররা। ম্যাচের ৯৩ মিনিটে জয়সূচক গোলটি করেন লাজারো ভিনিসিয়াস।

ব্রাজিলের মাটিতে ম্যাচ হলেও শুরু থেকেই দাপট দেখায় মেক্সিকো। ২০০৫ ও ২০১১ সালের চ্যাম্পিয়নরা শিরোপার দিকে ছুটতে থাকে। ৬৬ মিনিটে গোল করে মেক্সিকোকে লিড এনে দেন ব্রায়ান অ্যালানসো গঞ্জালেস অলিভান।

গোল শোধে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। তাদের চেষ্টায় বাড়তি প্রেরণা যোগান গ্যালারিতে উপস্থিত রোনাল্ডো-কাফুরা। এরপরও অবশ্য গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। অবশেষে নির্ধারিত সময়ের ছয় মিনিট বাকি থাকতে সমতা ফেরায় ব্রাজিল। যদিও কাইও কাইও হোর্হের পেনাল্টি নিয়ে অনেক বিতর্ক আছে।

Banglabid

সমতায় ফিরে বাকি সময় মেক্সিকোকে আক্রমণের ধারে কাবু করে ফেলে ব্রাজিল। যোগ করা সময়ে ফলও পায় তারা। ৯৩ মিনিটে লাজারো ভিনিসিয়াসের গোলে জয়ের সঙ্গে শিরোপা নিশ্চিত করে স্বাগতিকরা।

এবছর ছাড়াও ১৯৯৭, ১৯৯৯ এবং ২০০৩ সালে যুব শিরোপা জিতেছিল ব্রাজিল। সর্বোচ্চ পাঁচবার এই শিরোপা জিতেছে আফ্রিকান দল নাইজেরিয়া।

টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়নই হয়েছে ব্রাজিল। আট ম্যাচের আটটিতেই জিতেছে তারা। সর্বোচ্চ গোলদাতাও চ্যাম্পিয়ন দলের হোর্হে। তার নামের পাশে পাঁচ গোল।

Reneta

নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে ফ্রান্স। দু’বছর পরে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের আসর বসবে পেরুতে। ২৪ দলের ওই টুর্নামেন্ট হবে পেরুর ছয়টি শহরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রাজিল ফুটবললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুতুল কুড়াতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পরবর্তী

শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা

পরবর্তী

শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা

সোহানের দেড়শ, শুভাগতের ৫ উইকেট

সর্বশেষ

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT