বিনোদন

আমিরের খাবারে আগ্রহ ক্যাটরিনার

আমির খান , ক্যাটরিনা কাইফ

আমির খান ও ক্যাটরিনা কাইফ

বলিউড তারকা আমির খানের খাবারের প্রতি ব্যাপক আগ্রহ রয়েছে তার সহ-শিল্পী ক্যাটরিনা কাইফের।  আমির কী খাচ্ছেন, কিভাবে এই সুন্দর স্বাস্থ্যকে মেইনটেইন করছেন তা নিয়ে ব্যাপক আগ্রহ ক্যাটরিনার। ক্যাটরিনার মতে, তার সবসময় আগ্রহ আমির কিভাবে এত দ্রুত শরীরের পরিবর্তনকে নিয়ন্ত্রণ করতে পারেন তা নিয়ে।

ছবির সেটে আমির খানের খাবারের বক্সে কী খাবার থাকে, তা নিয়ে আগ্রহের কমতি নেই ক্যাটরিনার। খাবারগুলোও নাকি সব অগার্নিক খাবার। তাই ক্যাটরিনা ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির সেটে সবসময় আমিরের পিছু নেন এবং জিজ্ঞেস করেন, ‘কী খাচ্ছেন আপনি?’ শুধু যে খাবারে আগ্রহ তা নয়, এটা নাকি আমিরের সঙ্গে ক্যাটরিনার খুনসুটিরও একটি অংশ।

আমির খান সবসময় নিখুঁত কাজের প্রতি মনোযোগী। এই ব্যাপারে ছাড় দিতে তিনি মোটেও রাজি নন। তাই ‘দঙ্গল’ ছবিতে চরিত্রের প্রয়োজনে ওজন বানিয়েছিলেন ৯৮ কেজি।  আবার একই কারণে ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে ওজন ঝরিয়ে এখন তিনি ৭০ কেজি।

আমির খান আর ক্যাটরিনা কাইফ বর্তমানে ব্যস্ত আছেন ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির কাজ নিয়ে। ছবিতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, ফাতিমা সানা শেখ। বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত এই ছবিটি তৈরি হচ্ছে যশ রাজ ফিল্মস এর ব্যানারে। ডেকান ক্রনিকল।

 

 

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…