গানের মাঝে চেস্টার বেনিংটনকে স্মরণ করলেন র্যাপার জে জ্যা। যুক্তরাজ্যের ওয়েস্টন পার্কে তখন সংগীত প্রেমী মানুষদের ভিড়। হঠাৎ সবাইকে চমকে দিয়ে পুরনো বন্ধুকে মনে করলেন তিনি।
২০০৪ সালে কোলিসন কোর্স অ্যালবামে চেস্টারের সাথে নাম্ব/এনকোর গানটি গেয়েছিলেন জে জ্যা। সেই গানটিই আবার মনে করিয়ে দিলেন তিনি। ভক্তদের উদ্দেশ্যে তিনি জিজ্ঞেস করেন, ‘ আজকের রাতে আমরা কি চেস্টারকে কিছু ভালোবাসা দিতে পারি? তাহলে জোড়ে জোড়ে চিৎকার করি যেন সে স্বর্গ থেকে শুনতে পায়।’ সাথে সাথেই পুরো অনুষ্ঠানে যেন অন্য রকম এক নীরবতা চলে আসে।
চেস্টার বেনিংটন মূলত সবার ভালোবাসার মানুষে পরিণত হন ২০০০ সালে লিংকিন পার্কের প্রথম অ্যালবাম হাইব্রিড থিওরি-র মাধ্যমে। এর পর বিশ্বজুড়ে তার জনপ্রিয়তা বাড়ছিল ক্রমশ। এ বছরের ২০ জুলাই অসংখ্য ভক্তকে শোকে ভাসিয়ে আত্মহত্যা করেন জনপ্রিয় ব্যান্ড লিংকিন পার্কের ভোকাল চেস্টার বেনিংটন। টাইমস অব ইন্ডিয়া









