চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার বড় ফুফু’র বাড়ি…

মাহবুব রেজা মাহবুব রেজা
১০:৪২ অপরাহ্ণ ০৯, জুন ২০২০
শিল্প সাহিত্য
A A

এক
আমার বড় ফুফু’র বাড়ি ছিল তারাকান্দি- সে অনেক দূরের পথ। ছোটবেলায় যখন ঢাকা থেকে স্কুলের ছুটিছাটায় বিশেষ করে গ্রীষ্মের সময়টাতে ফুফুর বাড়ি যেতাম তখন মনে হতো- ফুফুর বাড়ি এতদূর!

আমি তখন স্কুলে, ক্লাস সিক্স- সেভেন। গুলিস্তান হলের উল্টোদিকে ছিল বিআরটিসির বাস ডিপো। ডিপোর পাশেই বঙ্গভবন। সেখান থেকে বাসে নরসিংদী বাস টার্মিনাল- টার্মিনালের পাশে একটা সিনেমা হল ছিল। বাস থেকে নেমে এক ধরনের অদ্ভুত কিছিমের গাড়িতে উঠতে হতো। পুরনো জিপ গাড়িকে নানান কেরামতি আর প্রযুক্তির মিশেলে জিপ খানাকে রূপান্তরিত করা হয় প্রায় যাত্রীবাহী মিনিবাসে। মুখোমুখি দু সারির সিটে যাত্রীদের চাপাচাপি করে বসতে হতো। প্রায় সময়ই বড় ভাই তার পাশে কাউকে বসার সুযোগ করে দিয়ে আমাকে নিজের কোলে বসিয়ে গরমের মধ্যে গাদাগাদি করে ঘেমে নেয়ে এক দেড় ঘণ্টার দুঃসহ পথ পাড়ি দিতেন। সদ্য পিতৃমাতৃহীন বড় ভাই আমার সিট ভাড়া বাঁচাতেই আমাকে নিজের কোলে তুলে আরেকজনকে বসার সুযোগ করে দিতেন।

নরসিংদী থেকে কত গ্রাম-কত গঞ্জ কত বাজার ছাড়িয়ে গিয়ে আমাদের লক্কড় ঝক্কর মার্কা জিপ গিয়ে পৌঁছাত মনোহরদী। মনোহরদী তখন নীরব শুনশান এক সড়কের নাম। মনোহরদীর পর থেকে পুরোটাই মাটির রাস্তা- একেবারে ড্রেনের ঘাট পর্যন্ত। রিকশায় যেতে যেতে পড়ত নোয়াকান্দি- বারিষাব- কাঁঠালতলি, তারপর আমার বড় ফুফুর বাড়ি।

মাটির সড়ক ধরে রিকশা যখন চলত তখন আশেপাশের নিথর নির্জনতাকে আরও নির্জন করে তুলত রিকশার চেইন থেকে তৈরি হওয়া এক সুমধুর আওয়াজ। ফুফুর বাড়ি যাওয়ার আগ পর্যন্ত আমি মন্ত্রমুগ্ধের মতো সেই আওয়াজ শুনতাম আর অপেক্ষায় থাকতাম ফুফু বাড়িতে গেলে কখন আমার ছোট দুই ভাইকে দেখব। সোহেল থাকত বড় ফুফুর বাড়ি তারাকান্দি আর শিবলি থাকত পাশের গ্রাম লেবুতলায়। ফুফুদের গ্রামের পাশ দিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদের ম্রিয়মান শাখা বয়ে গেছে।

বড় ফুফু তাঁর নাতিদের সঙ্গে অথইকে দেখছেন।

দুই
রিকশা থেকে নামার আগেই ফুফু জেনে যেতেন আমাদের আসার খবর। আমার বড় ফুফুর গায়ের রঙ ছিল অসম্ভব রকমের টকটকে ফর্সা- ফুফুর চোখে ছিল এক আশ্চর্য দৃষ্টি।

আমরা বাড়ির উঠোনে গিয়ে দাঁড়ালে ফুফু কাজকর্ম ফেলে ছুটে আসতেন। ফুফু আমাদের দিকে তাকিয়ে থাকতেন। পিটপিট করে দেখতেন আমাদের। তারপর জড়িয়ে ধরতেন- মুখে, বুকে, হাতে ধরে ধরে পরখ করতেন যেনবা অনেকদিন পর তিনি তাঁর অতি আপনজনের স্পর্শ পেয়েছেন।

Reneta

এভাবে অনেকটা সময় অতিক্রান্ত হলে আমি ফুফুর মুখ থেকে শুনতে পেতাম তিনি বাড়ির মানুষজনদের বলছেন, দেখছছ! দেখছছ! এইটা হইছে পুরা আমার ভাই রেজু’র ( আমার বাবার নাম রিয়াজউদ্দিন আহমেদ- কিন্তু আমার বড় ফুফু এই নামেই ডাকতেন বাবাকে ) মতন- বলে ফুফু দীর্ঘশ্বাস ফেলতেন। ফুফু বলতেন, তুই পাইছছ আমার ভাইয়ের ডগ- ডগ মানে চেহারা। ফুফু আমাদের খুব আদর করতেন।

কত বছর চলে গেল। বছর দশেক আগে ফুফু মারা গেছেন।  আমি এখনো সময়ে, অসময়ে কান পাতলে ফুফুর দীর্ঘশ্বাসের সেই শব্দ শুনতে পাই…।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

হাসানের ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে কোন পথে হাঁটছে বাংলাদেশ?

আগস্ট ৭, ২০২৬

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

অস্ট্রেলিয়ায় তাইজুলের চোট: কতটা গুরুতর, এখন কেমন আছেন?

আগস্ট ৭, ২০২৬

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

আগস্ট ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT