চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা কেন সিনেমা হলে যাওয়া ভুলে যাচ্ছি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

অমিতাভ রেজার বানানো আয়নাবাজি সিনেমাটি দর্শকদের মনে বাংলা সিনেমার প্রতি আবারও নতুন করে ভালোবাসার জন্ম দেবে বলেই মনে করছেন সিনেমাবোদ্ধারা। সিনেমা দেখে এসেও তাই সিনেমাটি নিয়ে নিজেদের মতামত জানাচ্ছেন অনেকে। এবার বাংলাদেশের সিনেমা নিয়ে নিজের মনোভাব জানালেন ‘মানুষের জন্য ফাউন্ডেশন’এর সমন্বয়ক শাহানা হুদা।

ফেসবুকে এক পোষ্টে তিনি লিখেছেন, এরকম সিনেমা বানালে আমরা দর্শকরা, যারা হলে গিয়ে সিনেমা দেখা প্রায় ছেড়ে দিতে বাধ্য হয়েছি, তারা আবার হলে গিয়ে সিনেমা দেখবো। এখন ভালো ইংরেজী সিনেমা বা জঙ্গল বুকের মতো সিনেমা রিলিজ পেলে দৌঁড়ে যাই। কিন্তু বাংলা সিনেমা দেখতে যাইনা। কেন যাইনা? প্রশ্নটা করছি আমাদের সিনেমা নির্মাতাদের। যদিও তারা অনেকেই মনে করেন ভারতীয় বাংলা সিনেমা তাদের বাজার নষ্ট করছে। আমি ব্যক্তিগতভাবে তাদের এই মতের সাথে একমত নই।


Banglabid

ভারতীয় বাংলা সিনেমার জগতে আলতু-ফালতু, মারদাঙ্গা সিনেমা যেমন আছে, তেমনি আছে অপূর্ব সব কাহিনী ভিত্তিক ছবি। যা দেখলে আপনার ভালো লাগবে। প্রসেনজিৎ, ঋতুপর্ণাকে দিয়ে নাচে গানে ভরপুর সিনেমা যেমন বানিয়েছে, তেমনি বানিয়েছে চোখের বালি, কাকাবাবু, রাজকাহিনী, দহন, দোসর। আমি একজন সাধারণ দর্শক, আমার কাছে যা ভালো লাগবে, আমি তাই দেখবো। যেমন দেখি অন্যান্য দেশের ছবি। আমরা লাইন দিয়ে টিকেট কেটে গেরিলা দেখেছি, দেখেছি আগুনের পরশমণি, দেখেছি মনপুরা, চিত্রা নদীর পাড়ে, মনের মানুষ, হঠাৎ বৃষ্টি, আমার আছে জল।


সবশেষে সাবেক এই সাংবাদিক লিখেছেন, সালমান শাহ-মৌসুমীর অনেক সিনেমাই হলে গিয়ে দেখেছি। আর ৬০ কিংবা ৭০ এর দশকের কবরী-ববিতা-রাজ্জাক-সোহেল রানা বা জাফর ইকবালের ছবি এখনও কোনো টিভি চ্যানেলে দেখালে, আমি বসে পড়ি দেখার জন্য। কাজেই সিনেমা ভালো হলে আমরাই ভীড় করে দেখতে যাবো। আমাদের সিনেমা হলে নেয়ার দায়িত্ব নির্মাতাদের, অভিনয় শিল্পীদের দিয়ে অভিনয় আদায় করার দায়িত্বও তাদের। শুধু শুধু দর্শককে দায়ী করবেন না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়নাবাজি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দীপন হত্যাকাণ্ড: অর্থ ও অস্ত্রের জোগানদাতারা সনাক্ত

পরবর্তী

বন্ধুর ফেসবুক পোস্টে মেজর জেনারেল ইব্রাহিমের জন্মদিন

পরবর্তী

বন্ধুর ফেসবুক পোস্টে মেজর জেনারেল ইব্রাহিমের জন্মদিন

নার্গিসের অবস্থা সঙ্কটাপন্ন, মাথায় জটিল অস্ত্রোপচার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে প্রথমবার বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২৩, ২০২৬

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT