চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীপন হত্যাকাণ্ড: অর্থ ও অস্ত্রের জোগানদাতারা সনাক্ত

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
১:৫৫ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

প্রকাশক দীপন হত্যাকাণ্ডের পেছনের কুশীলব, অর্থ ও অস্ত্রের জোগানদাতাদের সনাক্ত করেছে ডিবি। কিলিং মিশনে অর্থ ও অস্ত্রের যোগান দিয়েছিলো কথিত বড় ভাই সাগর। কেবল লেখক অভিজিতের বই প্রকাশের অপরাধেই দীপনকে হত্যার টার্গেট করে আনসার আল ইসলাম।

রাজধানীর শাহবাগ আজিজ সুপার মার্কেটে নিজের প্রকাশনা অফিসে নৃশংসভাবে নিহত হন প্রকাশক ফয়সাল আরেফিন দীপন। একই সময় লালমাটিয়ার একটি প্রকাশনা প্রতিষ্ঠানে কুপিয়ে হত্যার চেষ্টা হয় আরেক প্রকাশক টুটুলকে।

ডিবির জালে আটক আনসার আল ইসলাম স্লিপার সেল সদস্য সিফাত ওরফে শামীম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ডিবিকে জানিয়েছিলো কিলিং মিশন তত্বাবধান করে বড় ভাই সাগর। গোয়েন্দা কর্মকর্তারা জানতে পেরেছেন মাষ্টার মাইন্ড চাকুরীচ্যুত পলাতক মেজর জিয়ার সাংগঠনিক নাম সাগর। ডিবির কাছে একই তথ্য দিয়ে কিলারদের নাম পরিচয় জানিয়েছে আনসার আল ইসলামের আরেক নেতা কিলার  আব্দুস সবুর।

ডিবি এডিশনাল কমিশনার দিদার আহমেদ বলেন, সবুর স্বীকারোক্তিতে জানিয়েছে সে নিজে জড়িত ছিল এবং আরো পাঁচজন মিলে প্রকাশক দীপন ও টুটুলকে হত্যা করেছে।

বড় ভাই সাগরের হয়ে কিলারদের প্রশিক্ষণ ও অর্থের জোগান দেয় রাজু।

দিদার আহমেদ বলেন, আমরা অর্থদাতার সাংগঠনিক নাম পেয়েছি। এই নাম থেকে আসল নাম বের করার চেষ্টা হচ্ছে। আমাদের কাছে দুজন গ্রেফতার আছে, বাকি পাঁচজন যাদের নাম পাওয়া যাচ্ছে তদন্তের স্বার্থে তাদের নাম বলবো না।

Reneta

জঙ্গি সবুর আগেও গ্রেফতার হয়ে টুটুল হত্যায় স্বীকারোক্তি দেয়। তখন জনিয়েছিলো দীপন হত্যা পরিকল্পনায় থাকলেও হত্যাকাণ্ডের সময় সে ঘটনাস্থলে উপস্থিত ছিলো না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রকাশক হত্যাব্লগার হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই আন্দোলন-৩: হ/ত্যাযজ্ঞ শুরু হলে গণভবনকে টার্গেট করে ইসলামী ছাত্রশিবির

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে হত্যা

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে স্ত্রীকে হত্যার অভিযোগে ভারতীয় প্রযুক্তিবিদ গ্রেপ্তার

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্রীষ্মকালীন ছুটিতে ৫ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT