চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আব্বাস’এ নতুন রূপে নিরব

আসিফ রহমান খান আসিফ রহমান খান
৪:৩৯ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A
আব্বাসের স্টাইলিশ লুক, সানগ্লাস ও ফ্যাশনেবল পোশাক. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ছবি আর নতুন লুক নিয়ে পর্দায় হাজির হচ্ছেন চিত্রনায়ক নিরব। ছবির নাম ‘আব্বাস’। নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। আর এই ছবিতেই নতুন এক লুকে দেখা যাবে তাকে।

নতুন লুক বিষয়ে নিরব চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ছবিরটা থ্রিলার। এখানে আব্বাস চরিত্রে দেখা যাবে আমাকে। বেশকদিন ধরে একজন মাস্তানের পোশাক, ভাষা, চেহারা কেমন হবে তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছি। আসলে ছবিতে হিরো ভাব রাখার পাশাপাশি চরিত্রও ফুটিয়ে তোলার দিকে নজর রাখতে হচ্ছে।’

নির্মাতা সাইফ চন্দনের পরিচালনায় নতুন এই ছবিতে নিরবের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধছেন সোহানা সাবা। তাছাড়া প্রথমবার কোনো বাণিজ্যিক ঘরানার ছবিতে কাজ করছেন সাবা।

Banglabid

সাবার সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে নিরব বলেন, ‘তার সঙ্গে প্রথমবার কাজ করতে যাচ্ছি। এখন পর্যন্ত তার সঙ্গে আমার দুইটা দৃশ্য হয়েছে। সাবা খুবই ভালো একজন অভিনেত্রী। আশা করি তার সঙ্গে আমার পর্দার রসায়ন দর্শকদের মন ছুঁয়ে যাবে।’

লাইভ টেকনোলজিসের ব্যানারে নির্মিত হচ্ছে ছবিটি। গত ২০ সেপ্টেম্বর থেকে নারিন্দা, ফরশাগঞ্জ, আরামবাগ, গোপীবাগসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ছবিটির শুটিং চলছে।

পুরান ঢাকায় বেড়ে ওঠা আব্বাস একসময় এলাকার ত্রাস হিসেবে আবির্ভূত হয়। যদিও সে গুণ্ডা, মানুষের আতঙ্ক তবুও অজ্ঞাত কারণে পুরান ঢাকাবাসী ‘আব্বাস’কে ভালোবাসে। হয়তো আব্বাসের কারণেই ওই অঞ্চলে অন্য কোনো গ্রুপ সন্ত্রাসী কার্যকলাপ চালাতে পারে না। আব্বাসকে ‘কিলার’ হিসেবে ভাড়া করতে এসে প্রেমে পড়ে যায় ছবির নায়িকা সাবা। আর এভাবেই এগিয়ে যায় ছবির কাহিনী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতে অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ আগুন

পরবর্তী

নাদাল-ফেদেরারের যুগলবন্দিতে চ্যাম্পিয়ন ইউরোপ

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নাদাল-ফেদেরারের যুগলবন্দিতে চ্যাম্পিয়ন ইউরোপ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

৪০০ বছর পর পাওয়া গেল রুবেনস’র চিত্রকর্ম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চিকিৎসায় অবহেলার অভিযোগ ও প্রতিকারে সহায়তা করবে ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমরান খানের চিকিৎসা নিয়ে নতুন নাটকীয়তা, আদালত অবমাননার আবেদন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যে বার্তা ইরানের

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT