হারিয়ে যাওয়ার ৪০০ বছর পড়ে খুঁজে পাওয়া গেল প্রখ্যাত জার্মান শিল্পী পিটার পল রুবেনস’র একটি চিত্রকর্ম। ১৭ শতাব্দীর ফ্লেমিশ চিত্রশিল্পীর ‘হেড স্টাডি’ সিরিজের একটি ছবি এটি।
চিত্রকর্মটি গ্লাসগো যাদুঘরে সংরক্ষিত ছিল। সর্বসাধারণের জন্য উন্মুক্তও ছিল এটি। কিন্তু এটাই যে রুবেনস’র হারানো চিত্রকর্ম তা বোঝা যায়নি এতদিন। আর তার কারণ হলো, এই চিত্রকর্মের উপরে আবারও রঙ ছোঁয়ানো হয়েছে এবং এত দীর্ঘ সময়ে প্রচুর ধুলো-ময়লা পড়েছে। তাই এতদিন ভাবা হতো এটা রুবেনস’র সেই চিত্রকর্মের অনুকরণে নতুন করে অন্য কেউ এঁকেছেন।
বাকিংহামের প্রথম ডিউক জর্জ ভিলারের পোট্রেট এটি। সনাক্ত করেছেন ডঃ বেন্ডর গ্রসভেনর। রুবেন শুইস ইন অ্যান্টের্পের পরিচালক বেন ভ্যান বেনডেনও বিষয়টি নিশ্চিত করেছেন। তার মতে এটা রুবেনস’র দুর্লভ একটি পোট্রেট। তার এই ধারার অন্যতম একটি শিল্পকর্ম। এবিষয়ে ডঃ গ্রসভেনর বলেছেন, ‘ব্রিটেনের ইতিহাসের সেরা একজন চিত্রশিল্পীর এমন অকৃত্রিম একটি চিত্রকর্ম আবিষ্কার করার বিষয়টি সত্যিই খুব আনন্দের।’
ছবিটি কাঠের উপর আঁকা হয়েছে। কাঠটি পরীক্ষা করে দেখা গেছে যে এটা ১৬২০ সালের চিত্রকর্ম এবং এটা রুবেনস’র স্টুডিওতেই আঁকা হয়েছে। ছবির বাড়তি ধুলো-ময়লা এবং অতিরিক্ত রঙের প্রলেপ তুলে ফেলার কাজ চলছে। প্রকৃত ছবিটি উদ্ধার করে সঠিক উপায়ে সংরক্ষণ করা হবে। এরপর ছবিটিকে গ্লাসগো যাদুঘরের কেলভিন গ্রোভ আর্ট গ্যালারিতে প্রদর্শন করা হবে।
বিবিসি










