চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আব্দুল আলীমের প্রয়াণ দিনে গাইবেন তাঁর দুই পুত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

বাংলাদেশের লোক গানের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন শিল্পী আব্দুল আলীম। তিনি লোকসংগীতকে অবিশ্বাস্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। এবার তাঁর প্রয়াণ দিনে তাঁকে স্মরণ করেই চ্যানেল আইয়ে গাইবেন আব্দুল আলীমের দুই পুত্র আজগর আলীম ও জহির আলীম।

১৯৩১ সালে ২৭ জুলাই ভারতের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন আব্দুল আলীম। এ শিল্পী ১৯৭৫ সালের ৫ সেপ্টেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। তাঁর ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ৫ সেপ্টেম্বর।

গুণী এ শিল্পীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চ্যানেল আই ঐদিন সকাল সাড়ে ৭টায় স্টুডিও থেকে সরাসরি প্রচার করবে তাঁরই দুই পুত্র আজগর আলীম ও জহির আলীমের অংশগ্রহণে বিশেষ সঙ্গীতানুষ্ঠা অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’। প্রায় দেড় ঘণ্ঠাব্যাপি এ অনুষ্ঠানে তাঁর সন্তানরা তাদের বাবার গানের বিশাল ভান্ডার থেকে গান পরিবেশন করেন।

বাল্যকাল থেকেই আব্দুল আলীম সংগীতের প্রবল অনুরাগী ছিলেন। অর্থনৈতিক অনটনের কারণে কোনো শিক্ষকের কাছে গান শেখার সৌভাগ্য তার হয়নি। তিনি অন্যের গাওয়া গান শুনে গান শিখতেন, আর বিভিন্ন পালা পার্বণে সেগুলো গাইতেন। এভাবে তিনি বেশ জনপ্রিয়তা পান। দেশভাগের পর আব্দুল আলীম ঢাকা এসে বেতার-শিল্পীর মর্যাদা লাভ করেন। এখানে বেদারউদ্দীন আহমদ, ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু, মমতাজ আলী খান, আব্দুল লতিফ, কানাইলাল শীল, আব্দুল হালিম চৌধুরীর কাছে তিনি লোকসংগীত ও উচ্চাঙ্গ সংগীতে পারদর্শী হয়ে উঠেন। মাত্র ১৩ বছর বয়সে ১৯৪৩ সালে আব্দুল আলীমের গানের প্রথম রেকর্ড হয়। রেকর্ডকৃত গান দুটি হল ‘তোর মোস্তফাকে দে না মাগো’ এবং ‘আফতাব আলী বসলো পথে’।

১৯৫৬ সালে আব্দুল আলীম বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এ প্লেব্যাক করেন। ‘সুজন সখী’র প্লেব্যাকের জন্য ১৯৭৪ সালে সেরা পুরুষ প্লেব্যাক গায়ক হিসেবে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ১৯ ৭৭ সালে আব্দুল আলীমকে মরণোত্তর ‘একুশে পদক’ এবং ১৯৯৭ সালে বাংলাদেশ সরকার স্বাধীনতা দিবসে ‘স্বাধীনতা পদক’ প্রদান করেন।

ট্যাগ: আব্দুল আলীমচ্যানেল আইপ্রয়াণ দিনলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিড ডে মিলে অনিয়মের ছবি তোলায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা

পরবর্তী

ঘরোয়া ক্রিকেটে ২৩৩% প্রাইজ মানি বাড়াল পিসিবি

পরবর্তী

ঘরোয়া ক্রিকেটে ২৩৩% প্রাইজ মানি বাড়াল পিসিবি

রোহিঙ্গাদের ফেরত নেয়ার প্রশ্নে কোনো দলবাজি নয়: নাসিম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬

সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT