চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার পার্বতী হলেন ঐশ্বরিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ণ ০৭, মে ২০১৬
বিনোদন
A A

সঞ্জয় লীলা বানসালির ২০০২ সালে মুক্তি পাওয়া রোমান্টিক সিনেমা ‘দেবদাস’ এ পার্বতী চরিত্রে অভিনয় করে তুমুল সাড়া ফেলে দিয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তুমুল জনপ্রিয়তা পাওয়া সেই সিনেমার খ্যাতি এখনো লেগে আছে তার ক্যারিয়ারে। একটি টিভি শোতে আবার সেদিনের কাছেই যেন ফিরে গেলেন ঐশ্বরিয়া।

দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরে আসা ‘সর্বজিৎ’ সিনেমার প্রমোশনে ব্যস্ত সময় পার করছেন ঐশ্বরিয়া। চলতি মাসেই মুক্তির প্রতীক্ষায় রয়েছে তার অভিনীত সিনেমা ‘সর্বজিৎ’। আর সে কারণেই সহ-অভিনেতা রণদীপ হুদাকে নিয়ে ঐশ্বরিয়া ছুটছেন এদিক-সেদিক।

তারই ধারাবাহিকতায় গত ৪ মে তিনি হাজির হয়েছিলেন ভারতের জনপ্রিয় টিভি শো ‘সারে গা মা পা’তে। সে অনুষ্ঠানে নিজের ছবি প্রচার করতে গিয়েই ঐশ্বরিয়াকে ১৪ বছর আগের সিনেমা ‘দেবদাস’র তুমুল জনপ্রিয় গান ‘ডোলারে ডোলারে’ নেচে দেখাতে হল।

Banglabid

অনুষ্ঠানে রণদীপকে নিয়ে উপস্থিত ছিলেন ঐশ্বরিয়া। মনোযোগ দিয়ে দেখছিলেন অনুষ্ঠানে পারফর্মারদের। কিন্তু একসময় তাকেও ডাকা হয় মঞ্চে। শুধু তাই না, তার কাছে আবদার করা হয় যাতে ‘দেবদাস’ সিনেমার ‘ডোলারে ডোলা’ গানটির সঙ্গে একটু নাচতে।

চৌদ্দ বছর আগে ডোলারে’তে পারফর্ম করলেও তা ভুলে যাননি ঐশ্বরিয়া। গায়ে শাড়ি না থাকলেও লেহেঙ্গা পরেই তিনি নেচে উঠলেন সেই গানের তালে।

নতুন সিনেমাটি সর্বজিৎ সিং নামের এক ভারতীয় যুবকের আত্মজীবনী নিয়ে তৈরি করা হয়েছে। ওই ছবিতে তার বড় বোনের ঐতিহাসিক চরিত্রেই অভিনয় করছেন ঐশ্বরিয়া রাই
বচ্চন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐশ্বরিয়া রাই বচ্চননায়িকাবলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চতুর্থ দফা নির্বাচনেও সংঘর্ষ, বর্জন, হামলা

পরবর্তী

হরতাল প্রতিরোধে উদীচীর আহ্বান

পরবর্তী

হরতাল প্রতিরোধে উদীচীর আহ্বান

ছবিতে সানির ফটোশুটে স্বামী ড্যানিয়েল

সর্বশেষ

মিছিলের সংঘর্ষে হারিয়েছেন স্বামীকে, ফুটবল খেলতে গিয়ে মারা গেল একমাত্র ছেলে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT