বাংলাদেশ

হরতাল প্রতিরোধে উদীচীর আহ্বান

হরতাল প্রতিরোধে উদীচীর আহ্বান

আগামীকাল ৮ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী। রবীন্দ্র
জয়ন্তী উপলক্ষে বৈচিত্র্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছে দেশের সাংস্কৃতিক,
সামাজিক এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা সংগঠন। নানান আয়োজন রয়েছে শিল্পসংগঠন
উদীচীর পক্ষ থেকেও।

কবিগুরুর জন্মবার্ষির্কীতে যুদ্ধাপরাধী জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহালের প্রতিবাদে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে দলটি। ওই হরতাল প্রতিরোধের আহ্বান জানিয়েছে উদীচী। 

এক বিবৃতিতে উদীচীর সভাপতি কামাল লোহানী এবং সাধারণ সম্পাদক প্রবীর সরদার বলেন, একজন ঘৃণিত যুদ্ধাপরাধীকে বাঁচানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে হরতাল ডেকে সাধারণ মানুষের জনজীবনে বিঘ্ন ঘটানো এবং তাদের জানমালের নিরাপত্তাহানির এ অপচেষ্টা রুখে দেয়ার জন্য উদীচী সবার প্রতি আহবান জানাচ্ছে। 

একই সঙ্গে মৌলবাদী সাম্প্রদায়িক দল জামায়াতের হরতাল সর্বতোভাবে প্রত্যাখ্যান করে স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখার পাশাপাশি রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানমালায় সক্রিয় অংশগ্রহণের জন্যও জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়।

বিষয়:উদীচী শিল্পগোষ্ঠী মানবতাবিরোধী অপরাধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…