চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার জাতিসংঘের তথ্য-অনুসন্ধান মিশনকে প্রত্যাখ্যান করল মিয়ানমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে জাতিসংঘের মানবাধিকার তদন্তকারীরা সেদেশে ‘পূর্ণাঙ্গ এবং মুক্ত’ প্রবেশাধিকার চেয়েছেন। তবে, আগের মতোই এরকম প্রস্তাব নাকচ করেছে মিয়ানমার।

‘সেখানে মানবাধিকারের যে লঙ্ঘন ঘটছে সেটা আমাদের নিজের চোখে দেখা জরুরী,’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের তথ্য-অনুসন্ধান মিশনের প্রধান মারজুকি দারুসম্যান।

মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে তিনি বলেছেন, মারাত্মক ধরনের মানবাধিকারের বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে মিয়ানমার।

Banglabid

মিয়ানমারের অবস্থা খতিয়ে দেখতে গত মার্চ মাসে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ওই মিশন গঠন করে। রোহিঙ্গা মুসলিমদের উপর যে দমন-পীড়ন চলছে তার তদন্ত ওই মিশনের অন্যতম প্রধান কাজ।

মিয়ানমারের নেত্রী অং সান সু চি অবশ্য শুরু থেকেই জাতিসংঘের তদন্ত প্রত্যাখ্যান করে আসছেন। এ ধরনের কোন মিশনকে তিনি সহযোগিতা করবেন না বলেও সাফ জানিয়ে রেখেছিলেন। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া টেলিভিশন ভাষণে অবশ্য সু চি বিদেশী পর্যবেক্ষকদের তার দেশে স্বাগত জানান।

কিন্তু, তার ভাষণের কয়েক ঘণ্টার মধ্যে জাতিসংঘে মিয়ানমারের দূত টিন লিন বলেন, তথ্য অনুসন্ধান মিশনের বিষয়ে মিয়ানমার সরকার আগের অবস্থানেই আছে।

Reneta

টিন লিন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে বলেন, ‘আমরা বিশ্বাস করি যে এরকম কোন মিশন রাখাইন পরিস্থিতির জন্য সহায়ক হবে না।’

কিন্তু, জাতিসংঘের তথ্য অনুসন্ধান মিশনের প্রধান মারজুকি দারুসম্যান বলেছেন, মিয়ানমার সরকার এবং ওই দেশের জনগণের স্বার্থেই তথ্য-অনুসন্ধান মিশনকে স্বাধীনভাবে সেদেশে গিয়ে কাজ করার সুযোগ দেয়া উচিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘমিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শান্তিরক্ষীদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে জিরো টলারেন্স

পরবর্তী

অস্থির চালের বাজারে ওএমএসের স্বস্তি

পরবর্তী

অস্থির চালের বাজারে ওএমএসের স্বস্তি

আজাদ আবুল কালাম

‘খাঁচা’য় বন্দী আজাদ আবুল কালাম

সর্বশেষ

বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

আগস্ট ১৯, ২০২৬

সরকারের ১৮০ দিন: সামাজিক সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: মায়ের মুক্তির জন্য মুন্সীগঞ্জে  দীপু মনির মেয়ে দিপাবলি।

জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে এলেন দীপু মনির মেয়ে

আগস্ট ১৯, ২০২৬

শুটিং সেটে মারাত্মক চোট, কেমন আছেন কার্তিক?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT