চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খাঁচা’য় বন্দী আজাদ আবুল কালাম

হাবিবা নাজনীন মিথিলাহাবিবা নাজনীন মিথিলা
৪:৩৫ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A
আজাদ আবুল কালাম

আজাদ আবুল কালাম

আগামী ২২ শে সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘খাঁচা’। দেশভাগের প্রেক্ষাপটে বরেণ্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। এতে চিত্রনাট্য লিখেছেন এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আজাদ আবুল কালাম। মঙ্গলবার চ্যানেল আই কার্যালয়ে কথা হলো তার সঙ্গে।

কেমন আছেন?
ভালো আছি।

ক’দিন পরেই মুক্তি পেতে যাচ্ছে আপনার অভিনীত ছবি ‘খাঁচা’, এ নিয়ে কিছু বলবেন?
হ্যাঁ। ‘খাঁচা’ ছবিটির মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে আগামী ২২ শে সেপ্টেম্বর। এতে আমি ‘অম্বুজাক্ষ’ চরিত্রে অভিনয় করেছি। যে একজন হোমিওপ্যাথি চিকিৎসক। কিন্তু সেটা শুধু জীবন চালানোর তাগিদে। তার নিজেরও সংশয় রয়েছে-আদৌ কি এই চিকিৎসায় কোনো ফল আসে! শুধু অভিনয়-ই নয়, এর চিত্রনাট্যও আমি লিখেছি। আমার সাথে চিত্রনাট্য লিখেছেন ছবির পরিচালক আকরাম খানও।

‘অম্বুজাক্ষ’ চরিত্র কে ফুটিয়ে তুলতে আলাদা কোন প্রস্তুতি কি আপনাকে নিতে হয়েছে?
আলাদা কোন প্রস্তুতি নয়, বরং নিজের জীবনকে সে অবস্থায় কল্পনা করে কাজটি করেছি। ছবিটি আসলে দেশভাগের প্রেক্ষাপটে রচিত হলেও, এর সাথে সাথে একটি পরিবারের স্বপ্ন, আশা-আকাঙ্ক্ষা কীভাবে আবর্তিত হয়েছে তাকে তুলে ধরা হয়েছে। অর্থাৎ দেশভাগ রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু এর অন্তরালে পারিবারিক এবং ব্যক্তিজীবনের দুর্ভোগ ছবিতে ফুটে উঠেছে।

ছবির গল্পটি কেমন?
একটি হিন্দু পরিবার। যাদের স্বপ্ন, দেশ তো ভাগ হয়েছে এবার তারা পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে পাড়ি জমাবে। তাদের জীবনের সবকিছুতেই ফুটে ওঠে সেই স্বপ্নের প্রতিফলন। যেমন: বাচ্চারা স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। কারণ, তারা ভাবে ওপারে গিয়ে তো আবার নতুন করে সব শুরু করব। তেমনি বাড়ির গৃহকর্তী চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার চরিত্রের নাম ‘সরোজিনী’। তার যখন বিয়ে হয় তখন বাড়িটি ছিল প্রাচুর্যে ভরপুর। কিন্তু ধীরে ধীরে সব হারিয়ে যেতে থাকে। তার মাঝেও স্বপ্ন, ওপারে গিয়ে সব নতুন করে গোছাবো। কিন্তু একসময় তারা বুঝতে পারে তাদের সে স্বপ্ন পূরণ হবার নয়। আসলে জীবনটাকে তারা সময়ের হাতে ছেড়ে দিতে একরকম বাধ্য হয়ে যায়।

ছবিতে কাজ করতে গিয়ে কোন বিশেষ স্মৃতি?
কোন বিশেষ স্মৃতি নয় বরং কাজ করতে গিয়ে প্রতিনিয়ত-ই চোখে জল ঝরেছে। কাহিনীটা ছিল ভীষণ মর্মস্পর্শী। অভিনয় করতে গিয়ে আমার মনে হচ্ছিল, চরিত্রটির মাঝে বন্দী হয়ে গিয়েছি।

Reneta

ছবির শুটিং কোথায় করেছেন?
শুটিং করেছি নওগাঁ এবং নড়াইলে। লোকেশন খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়েছে। নড়াইলে যে বাড়িতে অভিনয় করেছি সেটাও ছিল একটি হিন্দু বাড়ি। সে বাড়িতে লোকজন বাস করতো। তাই অভিনয়ের সময়ে সে বাড়ির বা আশেপাশের বয়স্ক লোকদের যারা এই পরিস্থিতির স্বীকার, তাদের চোখের পানি আমাদের হৃদয়কে অনেক বেশি স্পর্শ করেছে।

‘খাঁচা’র কাজ তো শেষ। তাহলে এখন কি কাজ নিয়ে ব্যস্ত আছেন?
মঞ্চের ব্যস্ততা তো সবসময়-ই আছে। তাছাড়া বিভিন্ন চ্যানেলে আমার অভিনীত এবং লিখিত নাটক যাচ্ছে। পাশাপাশি নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের ব্যস্ততা তো রয়েছেই।

আপনাকে অনেক ধন্যবাদ চ্যানেল আই অনলাইনকে সময় দেবার জন্য।
চ্যানেল আই অনলাইনকেও ধন্যবাদ।

ছবি: সাকিব-উল-ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজাদ আবুল কালামখাঁচা ছবি
শেয়ারTweetPin

সর্বশেষ

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT