চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার ক্রিকেট মাঠে আশরাফুল, সেমিতে ‘বাংলাদেশ টাইগার্স ’

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১২:০৭ পূর্বাহ্ণ ০৩, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

মোহাম্মদ আশরাফুলের অনবদ্য পারফর্মেন্সে শ্রীলংকা লায়ন্স এবং কানাডা ম্যাপল লিপসকে বড় ব্যবধানে হারিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান টি-২০ লিগে সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশ টাইগার্স।

মিশিগানে অনুষ্ঠিত প্রথম ম্যাচে শ্রীলংকা লায়ন্সের বিপক্ষে বল হাতে মাত্র ১১৬ রানেই লংকান সিংহদের আটকে দেয় টাইগাররা। সর্বোচ্চ চারটি উইকেট নেন আফসার হুসাইন, ইলিয়াস সানি নেন দুইটি উইকেট।

১১৬ রানের জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ আশরাফুলের ৬০ রানের উপর ভর করে ৫ উইকেটের বড় জয় তুলে নেয় বাংলাদেশ টাইগার্স।

Banglabid

দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ছিলো ক্যানডা ম্যাপল। এ দিন আগে ব্যাট করতে নেমে মোহম্মদ আশরাফুলে দুর্দান্ত ১০২ রানের উপর ভর করে ২০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ দাড়ায় ১৭৮ রান।

১৭৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১৮ রানে থামে ম্যাপলসদের ইনিংস। ৬০ রানের বিশাল জয় পায় আশরাফুল-সানিরা।

গ্রুপ পর্বের পরপর দুই জয়ে শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো টাইগার একাদশের।

Reneta

তবে ইলিয়াস সানি, নাদিফ চৌধুরী, তাপস বৈশ্য ও শাকের আহমেদের যুক্তরাষ্ট্রের এই টি২০ ক্রিকেট লিগে সবধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ আশরাফুলের সাথে খেলাকে ঘিরে কিছুটা বির্তক তৈরি হয়েছে। কেননা আইসিসির নিয়ম অনুযায়ী এক দেশের ক্রিকেটার আরেক দেশের ঘরোয়া টুর্নামেন্ট খেললে তাকে অবশ্যই নিজ দেশের বোর্ড থেকে অনাপত্তিপত্র নিতে হয়। যদিও যুক্তরাষ্ট্রের ওই ক্রিকেট লিগ আইসিসি বা যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ড অনুমোদিত কোনো লিগ না।

মোহাম্মদ আশরাফুলের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছর স্থগিত নিষেধাজ্ঞা সহ পাঁচ বছরের নিষেধাজ্ঞা রয়েছে। অবশ্য মিশিগান টুর্নামেন্টের আগে ঢাকায় গণমাধ্যমের একটি ও সেলিব্রেটিদের একটি টি২০ প্রতিযোগীতায় আশরাফুলকে অংশ নিতে দেখা গেছে। ওই লিগ দুটিতে জাতীয় দলের বর্তমান ও সাবেক কয়েকজন ক্রিকেটার খেলেছেন। যাদের কেউ কেউ আবার সরাসরি বিসিবির সাথে সম্পৃক্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশরাফুলটি-২০
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘প্রাইভেট ভ্রমণ’ সংক্ষিপ্ত করলেন সৌদি রাজা

পরবর্তী

মায়ের সঙ্গে দেখা হলো গুলিবিদ্ধ শিশুটির

পরবর্তী

মায়ের সঙ্গে দেখা হলো গুলিবিদ্ধ শিশুটির

মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে মেসি

সর্বশেষ

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT