চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৩ অপরাহ্ণ ১৬, জুন ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
ছাত্রদল-বিক্ষুব্ধ নেতাকর্মী-বিএনপি

বয়সসীমা তুলে দিয়ে ধারাবাহিক কমিটির দাবি পূরণের আশ্বাসে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতারা কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করলেও আবারও আন্দোলনে নেমেছে তারা।

বিএনপির আশ্বাসের কোনো অগ্রগতি না হওয়ায় নতুন সিদ্ধান্ত নিয়েছেন ছাত্রদলের বিলুপ্ত কমিটির একাংশের বিক্ষুব্ধরা।

রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বিক্ষুব্ধ নেতাকর্মী।

কয়েকশত নেতাকর্মী দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিলেও কার্যালয়ে তালা ঝুলানো বা কোনো ধরনের শ্লোগান দিতে দেখা যায়নি।

ছাত্রদলের নেতা হওয়ার যোগ্যতা হিসেবে নির্ধারিত বয়সসীমা বাতিলের দাবিতে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে তালা দিয়ে গত ১১ জুন বিক্ষোভ করে ভেঙে দেয়া কমিটির নেতাকর্মীদের একাংশ। তাদের বক্তব্য, নতুন নিয়মে পুরনো নেতাদের রাজনীতি করার সুযোগ থাকছে না।

৩ জুন রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানো হয়। ওই বিজ্ঞপ্তিতে ৪৫ দিনের মধ্যে নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের কথাও বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কমিটিতে নেতা হওয়ার যোগ্যতা হিসেবে ২০০০ সাল থেকে পরবর্তী যে কোনো বছরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

এই ধারার বিরোধিতা করে বিক্ষুব্ধ হয়ে ওঠেন সাবেক ছাত্রদলের নেতা ও কর্মীরা।

২০১৪ সালের অক্টোবরে রাজীব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি করা হয়। ওই কমিটির মেয়াদ শেষ হয় ২০১৬ সালের অক্টোবরে।

তবে মেয়াদ শেষ হওয়ার পরে প্রায় আড়াই বছর বহাল ছিল রাজীব-আকরামুল কমিটি।

ট্যাগ: ছাত্রদলতালা ঝুলিয়ে বিক্ষোভবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারত-পাকিস্তানের রঙে ‘ইউনিভার্স বস’

পরবর্তী

ওয়েব সিরিজ নির্মাণ করছেন রায়হান রাফী

পরবর্তী

ওয়েব সিরিজ নির্মাণ করছেন রায়হান রাফী

১৫৫ বছর পর কারাগারে সকালের নাস্তায় পরিবর্তন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT