চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফ্রিকার দেশ ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনা পজিটিভ হওয়ার চার সপ্তাহ পরে মারা গেলেন আফ্রিকার দেশ ইসোয়াতিনি বা সোয়াজিল্যান্ডের প্রধানমন্ত্রী অ্যামব্রোজ ডালামিনি(৫২)। 

দেশটির সরকারি এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির সরকারের ওই বিবৃতির বরাত দিয়ে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে,  অ্যামব্রোজ ডালামিনি সাউথ আফ্রিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে মারা যান। তবে মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি। কিন্তু তিনি করোনা চিকিৎসার জন্য সাউথ আফ্রিকায় যান। 

অ্যামব্রোজ ডালামিনি ২০১৮ সাল থেকে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। তিনদিক থেকে সাউথ আফ্রিকা বেষ্টিত ইসোয়াতিনি পৃথিবীর একমাত্র প্রকৃত রাজতন্ত্রের দেশ। দেশটিতে প্রায় দশ লাখ লোকের বাস। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৭৬৮জন এবং মৃতের সংখ্যা ১২৭। 

অ্যামব্রোজ ডালামিনি গত ১৬ নভেম্বর থেকে করোনায় আক্রান্ত ছিলেন। তবে আক্রান্ত হলেও ভালো আছেন বলে জানিয়েছিলেন তিনি। 

কয়েক সপ্তাহ পরে দেশটির সরকারি সূত্রে জানানো হয়, ১ ডিসেম্বর তার শারিরীক অবস্থা খারাপ হলে দ্রুত সুস্থতার জন্য তাকে সাউথ আফ্রিকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে তার মৃত্যু হয়। 

দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী থেম্বা মাসুকু এক বিবৃতিতে বলেন, ‘পরিবারের সাথে কথা বলে সরকার পরবর্তী ব্যবস্থা সম্পর্কে জাতিকে অবহিত করবে।” 

মহামারি চলাকালীন সময়ে যে সকল বিশ্ব নেতারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন অ্যামব্রোজ ডালামিনি। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বলসোনারো এ ভাইরাসে আক্রান্ত হন।

ট্যাগ: করোনা আক্রান্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মঙ্গলবার দুপুরে চ্যানেল আইয়ে জয়া অভিনীত ‘গেরিলা’

পরবর্তী

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল মার্কেট রিসার্চ চ্যালেঞ্জ

পরবর্তী

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল মার্কেট রিসার্চ চ্যালেঞ্জ

মাহমুদউল্লাহর অন্যরকম সেঞ্চুরি

সর্বশেষ

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ের ৯ বছর

আগস্ট ২৫, ২০২৬

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬

হাওরে পতিত জমিতে আউশ, বাড়ছে সম্ভাবনা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT