চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গলবার দুপুরে চ্যানেল আইয়ে জয়া অভিনীত ‘গেরিলা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

চলছে বিজয়ের মাস। বাঙালির গৌরব আর অর্জনের এই পুরো মাসে চ্যানেল আইয়ে প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা। বিজয় দিবসের দিনব্যাপী আছে ভিন্নমাত্রার সব আয়োজন।

তার ঠিক আগের দিন মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে দেখা যাবে নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত মুক্তিযুদ্ধ নির্ভর সাড়া জাগানো ছবি ‘গেরিলা’।

মুক্তিযুদ্ধ নির্ভর ছবিগুলোর মধ্যে নানা কারণেই ব্যতিক্রম ‘গেরিলা’। মুক্তির পর ছবিটি দেখতে সিনেমা হলে যেমন ব্যাপক দর্শক সমাগম ঘটে, তেমনি সমালোচক মহলেও প্রশংসিত হয়।

সৈয়দ শামসুল হকের উপন্যাস ‘নিষিদ্ধ লোবান’ এবং একজন বীর মুক্তিযোদ্ধার অভিজ্ঞতা নিয়ে নাসিরউদ্দিন ইউসুফ নির্মাণ করেন ‘গেরিলা’। ১৫ ডিসেম্বর দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দর্শক ছবিটি উপভোগ করতে পারবেন।

ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, এটিএম শামসুজ্জামান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, রাইসুল ইসলাম আসাদ, শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, আহমেদ রুবেল প্রমুখ।

গেরিলা ২০১১ সালে ১০টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। শুধু তাই নয়, এছাড়াও ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ এবং ১৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতে নেয় ‘নেটপ্যাক পুরস্কার’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহমেদ রুবেলএটিএম শামসুজ্জামানগেরিলাজয়া আহসানপীযূষ বন্দ্যোপাধ্যায়ফেরদৌসরাইসুল ইসলাম আসাদলিড বিনোদনশতাব্দী ওয়াদুদশম্পা রেজা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT