ক্রিকেট

মাহমুদউল্লাহর অন্যরকম সেঞ্চুরি

বাংলাদেশ ও ভারত ক্রিকেটাররা মাঠে হাসিমুখে একসাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা মাঠে হাসিমুখে একসাথে, ম্যাচের পর ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাশরাফী বিন মোর্ত্তজা ও মুশফিকুর রহিমের পর অধিনায়ক হিসেবে টি-টুয়েন্টি ম্যাচ খেলায় সেঞ্চুরি পূর্ণ করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বঙ্গবন্ধু কাপের প্রথম কোয়ালিফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে নেমে মাইলফলকে নাম লেখান জেমকন খুলনার অধিনায়ক।

স্বীকৃত টি-টুয়েন্টিতে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচে (১২৬) নেতৃত্ব দিয়েছেন মাশরাফী। সাফল্যের দিক থেকেও সবার চেয়ে এগিয়ে বাংলাদেশের সাবেক ওয়ানডে ও টি-টুয়েন্টি অধিনায়ক।

ম্যাশের অধীনে থাকা দল জিতেছে ৭১ ম্যাচ। সাফল্যের হার ৫৬.৮ শতাংশ। ১১৮ ম্যাচ নেতৃত্ব দেয়া মুশফিক জয় পেয়েছেন ৫৫টি। সাফল্যের হার ৪৭.৪৩। মাহমুদউল্লাহ ৯৯ ম্যাচ নেতৃত্ব দিয়ে জয় দেখেছেন ৪৬ বার। তার অধীনে সাফল্যের হার ৪৭.৯৬।

বিষয়:গাজী গ্রুপ চট্টগ্রাম জেমকন খুলনা মাহমুদউল্লাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…