চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপেল, মুরগির দামে পেঁয়াজ

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
১১:০৫ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৭
অর্থনীতি
A A

বাজারে এখন এক কেজি দেশী পেঁয়াজের দাম ১৩০ টাকা। এই দামে কেনা যাচ্ছে এক কেজি আপেল, ব্রয়লার মুরগি কিংবা পাঙ্গাশ জাতীয় বিভিন্ন মাছও। মৌসুম থাকা সত্তেও নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির দাম হু হু করে বেড়ে যাওয়া বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করছেন ভোক্তারা।

ফলে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টকশো, পরিবহণ, বাসাবাড়িসহ সর্বত্রই সমালোচনার শীর্ষে রয়েছে মসলা জাতীয় এই পণ্যটি।

অতিরিক্ত দামের কারণে ক্ষোভে অনেকে বিভিন্ন ধরনের স্ট্যাটাসও দিচ্ছেন ফেসবুকে।

Banglabid

পেঁয়াজের দাম নিয়ে সাংবাদিক আদিত্য শাহীন তার ফেসবুকে লিখেছেন, “প্রতি সাত আট দিনে বিদ্যুৎ খরচ হচ্ছে হাজার টাকার। প্রিপেইড মিটার কার্ড চালুতে প্রযুক্তিকে স্বাগত জানানোর উচ্ছ্বাসে ভাসছিলাম। দুই সপ্তাহেই সেই উচ্ছ্বাস মিলিয়ে গেছে। এসি, ফ্যান, ইস্ত্রি কিছুই চলছে না; এতেই মাসে চার, সাড়ে চার হাজার টাকার বিদ্যুৎ পুড়লে মধ্যবিত্তের আর পুড়তে বাকি থাকে কী?

“বাজারের সব ঝাঁঝ গিয়ে পড়েছে পেঁয়াজে। অথচ আড়াই তিন মাস আগে মরিচ যে আসমানে উঠেছে, সে কথা আমরা ভুলেই গেছি। এখনও মরিচ ১২০ টাকা। পেঁয়াজের সমান সমান। বাজারে মাছ-মাংস মুরগির তুলনায় সবজির দাম বেশি।”

তিনি আরো লিখেন, “মাথাপিছু আয় বৃদ্ধির হিসাবটা আমাদের বেশ তুষ্ট করে। এ যেন ‘অর্ধেক দেহ আগুনে আর অর্ধেক দেহ বরফে রেখে নাতিশীতোষ্ণ’র সুখ। বিধাতাই জানেন, কোথায় চলেছি আমরা।”

Reneta

ফরহাদ হোসাইন নামের একজন ফেসবুক ব্যবহারকারী তার ওয়ালে লিখেছেন, “এক কেজি আপেল ১৩০ টাকা, এক কেজি পেঁয়াজও ১৩০ টাকা। দেশের অর্থনীতির এই দুর্বার অগ্রগতি নিজ চোখে দেখে যাওয়ার সৌভাগ্য হলো।”পেঁয়াজ ও আপেল ছবি, বাংলাদেশি বাজারে মূল্য আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে পেঁয়াজ কিনতে গেলে ভোক্তাদের এই ক্ষোভের কারণ খুঁজে পাওয়া যায়। রাজধানীর কারওয়ান বাজার হচ্ছে কাঁচামাল ও মসলা জাতীয় পণ্যের অন্যতম পাইকারি বাজার।

বৃহস্পতিবার এই বাজারে যেয়ে দেখা গেছে, প্রতি কেজি দেশী পেঁয়াজ খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ১৩০ টাকা দরে। আর আমদানি করা (ভারতীয়) পেঁয়াজ ৮৫ টাকা ও দেশী নতুন মৌসুমের পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৯০ থেকে ৯৫ টাকা দরে।

কিন্তু এক কেজি আপেল মানভেদে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা দরে। ব্রয়লার মুরগি, পাঙ্গাশ ও হাইব্রীড কই মাছও পাওয়া যাচ্ছে কেজিপ্রতি টাকা ১২০ থেকে ১৩০ টাকা দরে। সেই হিসাবে ভোক্তাকে এক কেজি আপেল কিংবা ব্রয়লার মুরগির দামে কিনতে হচ্ছে এক কেজি পেঁয়াজ।

ব্যবসায়ীরা বলছে, বাংলাদেশ ও ভারত উভয় দেশে বৃষ্টির কারণে পেঁয়াজের আবাদ নষ্ট হওয়ায় মজুদ ও সরবরাহ কমেছে। ফলে দাম বাড়ছে।

ঢাকার ফলের বাজারে বিভিন্ন ফলের বিক্রেতাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্যামবাজার ব্যবসায়ী সমিতির সদস্য ও পেঁয়াজ আমদানিকারক ওয়াহিদ হাসান রনি চ্যানেল আই অনলাইনকে বলেন, বৃষ্টিতে এ বছর বাংলাদেশ ও ভারতে পেঁয়াজ উৎপাদন হয়েছে তুলনামূলক অনেক কম। তাই দেশে একদিকে মজুদ কমছে। অন্যদিকে আমদানিও হচ্ছে বেশি দামে। তাই দাম বেড়ে গেছে।

বাজারে নতুন পেঁয়াজ আসা শুরু হওয়ার পরও কেন দাম বেশি জানতে চাইলে তিনি বলেন, পেঁয়াজ উঠা শুরু হয়েছে। বাজারেও আসছে। আশাকরি আগামী এক সপ্তাহের মধ্যেই দাম কমে যাবে।

এই পেঁয়াজ আমদানিকারক আরো বলেন, বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় তা দিয়ে দেশের চাহিদা মেটে না। ফলে আমদানি করতে হয়। বাংলাদেশের আমদানির জন্য প্রধান বাজার হচ্ছে ভারত। কিন্তু দেশটিতে পেঁয়াজের দাম বাড়ার কারণে বাংলাদেশেও প্রভাব পড়েছে।

অ্যাপেল-আঙুলের আংটি, সোনার রিং, রঙিন পাথরসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের কলকাতার পেঁয়াজ রপ্তানিকারক প্রতিষ্ঠান ভাগ চান্দকা এক্সপোর্ট লিমিটেডের সঙ্গে যোগাযোগ করা হলে, প্রতিষ্ঠানটির এক্সপোর্ট নির্বাহী আনসুমান আবাস্তী চ্যানেল আই অনলাইনকে বলেন, ভারতে পেঁয়াজের মজুদ কমে গেছে। নতুন পেঁয়াজ এখনও বাজারে আসেনি। তবে খুব শিগগিরই নতুন পেঁয়াজ আসবে। তখন বর্তমানের চেয়ে ভারতে দাম অনেক কমে যাবে।

তিনি বলেন, “কলকাতায় বর্তমানে পেঁয়াজের কেজি ৩২ থেকে ৩৩ রুপি। যা বাংলাদেশি টাকায়  (১ টাকা সমান ১ টাকা ২৯ পয়সা) প্রায় ৪২ টাকা। তবে বেনাপোল হয়ে আমরা যখন পেঁয়াজ রপ্তানি করি তখন অন্যান্য খরচসহ প্রতি কেজি পেঁয়াজের দাম পড়ে প্রায় ৪২ থেকে ৪৩ রুপি বা  প্রায় ৫২ টাকা।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেঁয়াজপেঁয়াজের দামব্রয়লার মুরগী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজার-ঢাকা রুটে বিমানের আকর্ষণীয় মূল্যছাড়

পরবর্তী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

পরবর্তী
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

নিউইয়র্ক বিস্ফোরণ-আকাইদ

নিউইয়র্কে আকাইদ কাণ্ড: কী ভাবছেন প্রবাসী বাংলাদেশিরা?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT