চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতে বিষপান করা সেই যুদ্ধাপরাধীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৯ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
অভিযুক্তের বিষপান করার মুহূর্তের ছবি, আদালত কক্ষে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাজা বহাল রাখায় আদালতের চূড়ান্ত শুনানির সময় বিষপান করার পর বসনিয়া যুদ্ধে অভিযুক্ত যুদ্ধাপরাধী স্লোবোদান প্রালজাকের (৭২) মৃত্যু হয়েছে। বিষপান করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ সাবেক এই জেনারেলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। স্লোবোদান প্রালজাকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে করা এক টুইটে তিনি এমনটি জানান।

বসনিয়ার এই সামরিক কর্মকর্তা বিষ গ্রহণ করায় আদালতের শুনানি স্থগিত হয়ে গিয়েছিলো। কিছুক্ষণ পরেই একটি অ্যাম্বুলেন্স ভবনটির বাইরে এসে উপস্থিত হয়। চিকিৎসকরা দৌড়ে কোর্ট রুমে আসেন। কোর্ট রুমটিকে ক্রাইম সিন হিসেবেই দেখা হচ্ছিল বলে আইসিটিওয়াই-এর মুখপাত্র সিএনএনকে জানান।

তবে কী ধরণের উপাদান প্রালজাক খেয়েছিলেন যার দরুণ তার মৃত্যু হয়, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা যায়নি।

নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘের ‘ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর ‍যুগোস্লাভিয়া’ (আইসিটিওয়াই) প্রালজাকের ২০ বছরের সাজা বহাল রাখেন। এই ঘোষণার পরে একটি ছোট বোতল থেকে তরলজাতীয় পদার্থ পান করেন প্রালজাক। এসময় তিনি চিৎকার করে বলেন, আমি যুদ্ধাপরাধী নই।

প্রালজাকের আইনজীবী বলেন, আমার মক্কেল বিষ গ্রহণ করেছেন। তখন প্রিজাইডিং বিচারক শুনানি বরখাস্ত করেন এবং চিকিৎসককে ডেকে পাঠান।

১৬ শতকে নির্মিত মোসতার সেতু ধ্বংস করার নির্দেশ দেয়ার অভিযোগ রয়েছে প্রালজাকের বিরুদ্ধে। এ কারণে বেসামরিক মুসলিম জনগণের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিলো।

ট্যাগ: বসনিয়াস্লোবোদান প্রালজাক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মালদ্বীপে পাচারকালে বিমানবন্দরে ৩২ জন উদ্ধার

পরবর্তী

‘এটা তামিমের মহানুভবতা’

পরবর্তী
তামিম ইকবাল ও ক্রিকেটারদের মধ্যে মহানুভবতার মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এটা তামিমের মহানুভবতা’

বাংলাদেশ ব্যাংকের পরামর্শ মেনে নতুন ব্যাংক অনুমোদন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT