হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপে পাচারকালে ৩২ বাংলাদেশিকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
বুধবার বিকাল ৪ টার দিকে ফ্লাইটে উঠার আগে বিমানবন্দর থেকে তাদের উদ্ধার করে র্যাব। মালদ্বীপ এয়ারলাইন্সের কিউ-২৫৫১ ফ্লাইটে তাদের নেয়া হচ্ছিল।
র্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. এমরানুল হাসান চ্যানেল আই অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন: উদ্ধার করা ব্যক্তিদের কাছে বৈধ কোন কাগজপত্র ছিলো না। ট্যুরিস্ট ভিসা এবং জাল ওয়ার্ক পারমিট দিয়ে চক্রটি তাদের মালদ্বীপে পাঠাচ্ছিল। তাদের কাছে বিএমইটির কোন অনুমতিপত্র ছিল না।
তিনি বলেন: গোয়েন্দা তথ্য পেয়ে বুধবার দুপুর থেকেই আমরা বিমানবন্দরে অবস্থান নেই। এর পরিপ্রেক্ষিতে তাদের উদ্ধার করা হয়।







