চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতে দৌড়ে অবশেষে ছেলেকে ঘর থেকে তাড়ালেন বাবা-মা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ২৪, মে ২০১৮
অদ্ভুতুড়ে
A A
আইনি লড়াইয়ে ছেলেকে ঘর থেকে তাড়াতে সফল হলেন বাবা-মা

রোটন্ডো দম্পতি

আইনি লড়াই জিতে শেষ পর্যন্ত নিজ দায়িত্বে জীবনযাপনে অস্বীকৃতি জানানো ৩০ বছর বয়সী ছেলেকে ঘর থেকে বের করতে পারছেন নিউইয়র্কের এক বয়স্ক দম্পতি।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিরাকাসে সর্বোচ্চ আদালতে হওয়া শুনানিতে বুধবার বিচারপতি ডোনাল্ড গ্রিনউড ৩০ বছর বয়সী মাইকেল রোটন্ডোর আইন নিয়ে ভালোভাবে গবেষণা করে নিজের মামলা লড়ার বিষয়টিকে প্রশংসা করেন। কিন্তু এরপরও তাকে বাবা-মায়ের বাড়ি ছেড়ে যেতে হবে বলে আদেশ দেন তিনি।

ছেলে মাইকেল এই আদেশের পর বাবা-মায়ের বাড়ি ছেড়ে অন্য কোথাও যাওয়ার জন্য আরও ছয় মাস সময় চাইলে আদালত এই আবেদনকে ‘সাংঘাতিক’ বলে মন্তব্য করেন।

Banglabid

জবাবে মাইকেল বলেন, আদালতের আদেশটাই সাংঘাতিক।

‘আমি বুঝি না তারা কেন আমাকে, মানে, বাড়ি ছাড়ার জন্য আরেকটু সময় দিতে রাজি নন?’ বলেন মাইকেল। তার যুক্তি, এত বছর অন্যদের ওপর নির্ভর করে বেঁচে থাকা একজন মানুষের জন্য ঘর ছাড়তে ছয় মাস সময় পাওয়াটা খুবই যৌক্তিক।

জবাবে মুচকি হেসে বিচারপতি গ্রিনউড তাকে বাবা-মায়ের সঙ্গে সরাসরি কথা বলতে বলেন এবং স্বেচ্ছায় বাড়ি ছেড়ে নিজের দায়িত্ব নিয়ে অন্য কোথাও উঠতে নির্দেশ দেন। ‘আমি চাই তুমি ওই বাড়িটা ছেড়ে দেবে।’

Reneta

পুরোটা সময় মাইকেলের বাবা মার্ক ও মা ক্রিস্টিনা রোটন্ডো হতাশ দৃষ্টিতে মাইকেলের দিকে তাকিয়ে ছিলেন।

পশ্চিমা বিশ্বে ছেলেমেয়ের বয়স ১৮ বছর হয়ে গেলেই তাকে পূর্ণবয়স্ক ধরে নিয়ে তাকে নিজের দায়িত্ব নিতে উৎসাহ দেন অভিভাবক। সন্তানরাও সোৎসাহে বাবা-মায়ের সংসার ছেড়ে কোনো না কোনো কাজ নিয়ে বা উচ্চতর শিক্ষাগ্রহণের উদ্দেশ্যে অন্য কোথাও বসবাসের জন্য চলে যায়।

আইনি লড়াইয়ে ছেলেকে ঘর থেকে তাড়াতে সফল হলেন বাবা-মা
মাইকেল রোটন্ডো

গত সপ্তাহে আদালতে জমা দেয়া দলিলপত্রেও ক্রিস্টিনা ও মার্ক জানান, ৩০ বছর হয়ে গেলেও তাদের ছেলে মাইকেল এখনো বাবা-মায়ের ওপরই নির্ভরশীল। তাই তাকে বাসা ছেড়ে দিতে বহুবার বোঝানোর পরও কাজ না হওয়ায় চলতি বছরের ২ ফেব্রুয়ারি থেকে কয়েকবার আইনি নোটিশ পাঠিয়েছেন তারা।

‘তোমার মতো যাদের কাজের অভিজ্ঞতা নেই বললেই চলে, তাদের জন্যও করার মতো অনেক চাকরি আছে। এমনই একটা চাকরি যোগাড় করো – তোমাকে কাজ করতে হবে!’ ১৮ ফেব্রুয়ারির নোটিশের সঙ্গে ছেলেকে দেয়া বার্তায় বলেছিলেন রোটন্ডো দম্পতি।

আরেকটি চিঠি অনুসারে, তারা মাইকেলকে এক হাজার মার্কিন ডলারও দিয়েছিলেন, যেন তিনি বাসা ছেড়ে দেন।

কিন্তু তবুও আলাদা হননি মাইকেল।

আট বছর আগে যখন চাকরি হারিয়েছিলেন, তখন বাবামা বলেছিলেন তাদের সঙ্গে থাকতে পারেন মাইকেল। সিবিসি নিউজকে তিনি জানান, টাকাটা কোনো একসময় ফেরত দেয়ার পরিকল্পনাও ছিল তার।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ঢাকায় আসছে ‘সোলো: অ্যা স্টার ওয়ারস স্টোরি’

পরবর্তী

‘রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার’ পেল এনভয় টেক্সটাইলসসহ ১৩টি প্রতিষ্ঠান

পরবর্তী
‘রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার’-এনভয় টেক্সটাইলস

‘রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার’ পেল এনভয় টেক্সটাইলসসহ ১৩টি প্রতিষ্ঠান

আয়েশামঙ্গল

কবে, কোথায় পাওয়া যাবে ব্যালাড অফ আয়েশা

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT