শিল্প সাহিত্য

কবে, কোথায় পাওয়া যাবে ব্যালাড অফ আয়েশা

আয়েশামঙ্গল

রবীন্দ্রনাথ ঠাকুরসহ আরো অনেক সাহিত্যিকের বাংলা সাহিত্যকর্ম ইংরেজি ভাষায় অনুদিত হয়েয়েছে। সেই তালিকায় নতুন সংযোজন কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস আয়েশামঙ্গলের ইংরেজি অনুবাদ দি ব্যালাড অব আয়েশা।

২৫ মে শুক্রবার থেকে বইটির কিন্ডল এডিশন বিক্রি শুরু হবে অ্যামাজনে। এর পরে ৩১ মে থেকে অ্যামাজনে পাওয়া যাবে পেপারব্যাক বই।

আগামী জুন মাস থেকে ঢাকা ও চট্টগ্রামের বড় বইয়ের দোকান থেকে বইটি সংগ্রহ করতে পারবেন ক্রেতারা।

ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সাংবাদিক ইনাম আহমেদের অনুবাদে বইটি প্রকাশ করেছে বিশ্ববিখ্যাত প্রকাশনা সংস্থা হারপারকলিন্স। এরইমধ্যে পশ্চিমা দেশগুলো থেকে অনলাইন প্রি-অর্ডারে ভালো সাড়া পেয়েছে দি ব্যালাড অব আয়েশা।

এর আগে আনিসুল হকের লেখা মা উপন্যাসটিও ইংরেজিসহ বিভিন্ন ভাষায় অনুদিত হয়। তার লেখা ফাঁদ উপন্যাসও ইংরেজিতে অনুবাদ হয়েছে। ইনাম আহমেদের অনুবাদে ইংরেজি নাম ট্র্যাপ।

বিষয়:আয়েশামঙ্গল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…