চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মসমর্পণ করা তরুণদের তথ্য যাচাই করছে র‌্যাব, পরিবারের দাবি তারা জঙ্গি নয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ২১, মে ২০১৭
অপরাধ
A A

নরসিংদীতে যে তথ্য দিয়ে তরুণেরা বাসা ভাড়া নিয়েছিলো তার সঙ্গে পরে প্রাপ্ত তথ্যে খানিকটা পার্থক্য আছে বলে সাংবাদিকদের জানিয়েছেন র‌্যাবের মিডিয়া উইং এর পরিচালক মোহাম্মদ মুফতি মাহমুদ খান। রোববার সাংবাদিকদের কাছে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। তবে আত্মসমর্পণ করা পাঁচ তরুণের মধ্যে দুই তরুণের পরিবারের দাবি, তারা জঙ্গি নয় এবং এ ধরনের কোনো কর্মকাণ্ডে তারা জড়িত থাকতে পারে না।

আত্মসমর্পণ করা তরুণ বাসিকুলের বড় ভাই বলেন, ও আমাকে ফোন দিয়ে বলেছে, আমরা এখানে অবরুদ্ধ। আমার গ্রামের বাড়ি পাইকারশো ইউনিয়নের সর্বাসিনি গ্রাম। ভাইয়ের এই কথা শুনে ওখান থেকে সিএনজি নিয়ে এখানে এসেছি। বাসিকুল মাস্টার্স পরীক্ষা দিয়েছে সরকারী কলেজ থেকে। এখানে ৩ তারিখে উঠেছে। এর আগে গাবতলী মোড়ে আরেকটা বাড়িতে থাকতো। আমার ভাই এমন কিছুর সঙ্গে জড়িত বলে বিশ্বাস করি না।

আত্মসমর্পণ করা আরেক তরুণ মাসুদের বাবা বলেন, আমার ছেলে কালকে প্রাইভেট পড়তে গেছে। এরপর মাগরিবের পর ফোনে বললো, বাবা দরজা তো বন্ধ করে রেখেছে আমরা বের হতে পারছি না। তারপর আমরা সংবাদ দেখি। আমার ছেলে ও পরিবারের কেউ এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত না।

Banglabid

মোহাম্মদ মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, আমরা প্রথম থেকেই চেয়েছি ওদের আত্মসমর্পন করাতে। পরে তারা তাতে রাজি হয়। আপাতত তাদের নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, তারা যেসব ডকুমেন্ট দিয়েছিলো সেসব ভেরিফিকেশন করা হবে। এই মাসের তিন তারিখে তারা এই বাসাটি ভাড়া নিয়েছিলো। তারা এর আগে বলেছিলো ৪-৫ জন থাকবে এবং সবার নাম সুনির্দিষ্টভাবে বলেছিলো। পরে দেখা গেছে কিছু নতুন মুখ যুক্ত হয়েছে।

বাসিকুলের ভাই ও মাসুদের বাবা

তবে ওই বাসার একটি রুম সার্চ করে কোনো কিছু পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, বাহ্যিকভাবে একটি রুম সার্চ করা হয়েছে সেখানে কোনো গোলাবারুদের সন্ধান পাওয়া যায়নি। অন্যান্য ঘরগুলোতে সন্ধান চলছে।

Reneta

নরসিংদীর উত্তর গাবতলী এলাকার দুবাই প্রবাসী মইনউদ্দিনের বাড়িতে মাদ্রাসা ছাত্র পরিচয়ে বসবাস করা ৫-৬ জনের গতিবিধি সন্দেহজনক মনে হলে জঙ্গি আস্তানা সন্দেহে শনিবার সন্ধ্যা ৬টার দিকে বাড়িটি ঘেরাও করা হয়। এরপর বাড়ির মালিকের ছোট ভাই জাকারিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

সালাউদ্দিন নামের একজন মাদ্রাসা ছাত্র পরিচয়ে চলতি মাসের প্রথম সপ্তাহে বাড়িটি ভাড়া নেয়। এরপর সে আরো ৪-৫ জন নিয়ে ওই বাড়িতে বসবাস শুরু করে বলেও জানায় র‌্যাব। র‌্যাবের ধারণা, বাড়িটিতে অবস্থান করা ৫ থেকে ৬ জন জেএসবি’র সক্রিয় সদস্য এবং তারা সিলেটের আতিয়া মহল থেকে পালিয়ে আসা জঙ্গি। রবিবার সকালে ভিতরে থাকা ব্যক্তিদের মধ্যে পাঁচ তরুণ বেরিয়ে এসে র‌্যাবের কাছে আত্মসমর্পণ করে।

 

 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভূমিমন্ত্রীর পুত্রসহ ১১ জনের জামিন না মঞ্জুর

পরবর্তী

সরাসরি দেখুন নিউজিল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচ

পরবর্তী
ছবি: সামাজিক মাধ্যম

সরাসরি দেখুন নিউজিল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচ

পাঁচ দফা দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

সর্বশেষ

ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার: বিভাগীয় বাছাই শুরু ৩১ আগস্ট

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী ও বিমানবাহিনী ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌ ও বিমান বাহিনীতে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ এবার ওটিটিতে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বন্দরে বেড়েছে রাজস্ব, আরও যেসব অগ্রগতি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT