আদালত

ভূমিমন্ত্রীর পুত্রসহ ১১ জনের জামিন না মঞ্জুর

ভূমিমন্ত্রীর পুত্রসহ ১১ জনের জামিন না মঞ্জুর

পাবনা প্রতিনিধি: হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ভূমিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে পাবনার ঈশ্বরদী থানায় আরো ১টি মামলা দায়ের হওয়ায় আদালত তার জামিন না মঞ্জুর করেছে।

রোববার দুপুরে পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিজ্ঞ বিচারক রেজাউল করিমের আদালতে ভূমিমন্ত্রীর ছেলেসহ জেল হাজতে আটক ১১ জনের জামিন আবেদন করেন তাদের আইনজীবী।

কিন্তু শনিবার বিকেলে ঈশ্বরদী পৌর এলাকার কলেজ রোড মহল্লার আজমল হক বিশ্বাস ও শরিফুল ইসলাম ভূমিমন্ত্রী পুত্রের নামসহ অন্যদের আসামী করে পৃথক দুটি মামলা করেন। অতিরিক্ত মামলা থাকায় ভূমিমন্ত্রী পুত্রসহ ১১ জনের জামিন না মঞ্জুর করে বিজ্ঞ আদালত।

গত বৃহস্পতিবার দুপুরে মুখে কালো কাপড় বেঁধে ঈশ্বরদীর পৌর মেয়র আবুল কামাল আজাদ মিন্টুর দোকান, উপজেলা ছাত্রলীগের সভাপতি যুবায়ের বিশ্বাস এবং মুক্তিযোদ্ধা আতিয়ার বিশ্বাসের বাড়িতে ভাংচুর চালায় সন্ত্রাসীরা।

ওই দিন রাতেই মামলা করেন যুবায়েরের বাবা মুক্তিযোদ্ধা আতিয়ার বিশ্বাস ভুমি মন্ত্রীর ছেলে তমাল শরীফসহ ২৪ জনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা করেন। মামলার পর রাতেই পুলিশ তমালসহ ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। পরদিন পাবনা আদালতের মাধ্যমে তাদেরকে পাবনা জেল হাজতে পাঠানো হয়।

বিষয়:পাবনার ঈশ্বরদী ভূমিমন্ত্রীর ছেলে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…