চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মঘাতী গোলে মান বাঁচল বার্সার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৩ পূর্বাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বার্সেলোনা খেলোয়াড় গোলের জন্য চেষ্টা করছে, প্রতিপক্ষের গোলরক্ষক বাধা দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মৌসুমে বার্সার দুর্দান্ত ফর্মের দুই কারিগর লিওনেল মেসি ও আত্মঘাতী গোল। মেসি মৌসুমে এখন পর্যন্ত দলের সর্বোচ্চ গোলদাতা, দ্বিতীয় সর্বোচ্চের খেতাবটা যাচ্ছে আত্মঘাতীর ঝুলিতে। প্রতিপক্ষের মাধ্যমে নিজেদের সংগ্রহে চারটি গোল এসেছে বার্সেলোনার। বুধবার রাতে যার সর্বশেষটির কল্যাণে স্পোর্টিং লিসবনের মাঠ থেকে ১-০ গোলের কষ্টার্জিত জয় নিয়ে ফিরেছে কাতালানরা।

এই জয়ে ‘ডি’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বার্সেলোনা। রাতের অন্য ম্যাচে অলিম্পিয়াকোসকে ২-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে তিনে জুভেন্টাস। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে স্পোর্টিং।

বরাবরের মতই ম্যাচের শুরু থেকে বলের দখল নিয়ে খেলেছে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষ রক্ষণে ভীতি জাগানোর মত কোনও আক্রমণ তৈরি করতে পারছিল না। ২৮ মিনিটে সার্জিও রবের্তোর বাড়ানো বলে লুইস সুয়ারেজ স্বাগতিক গোলরক্ষক লুই প্যাট্রিসিও বরাবর শট নিলে সুযোগ হাতছাড়া হয়। দুই মিনিট পর সুয়ারেজের ক্রসে মেসির হেড আটকে যায় সেই গোলরক্ষকের দেয়ালেই।

Banglabid

গোলশূন্য প্রথমার্ধের পর ৪৯ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সেলোনা। মেসির দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে ভেসে আসা বল সুয়ারেজের মাথা ছুঁয়ে গোলমুখ থেকে নিরাপদ দূরত্বেই সরে যাচ্ছিল, কিন্তু ডিফেন্ডার সেবাস্টিয়ানের শরীরে লেগে সেটি বাঁক বদলে নিজেদের জালে জড়িয়ে গেলে স্তম্ভিত হয়ে যায় স্বাগতিক স্পোর্টিং সমর্থকরা।

ম্যাচের ৫৭ মিনিটে সুয়ারেজের বাড়ানো বল বক্সের মধ্যে পেয়ে বিপজ্জনক হয়ে উঠতে বসেছিলেন মেসি। সাবেক বার্সা-সতীর্থ জেরেমি ম্যাথিউয়ের দৃঢ়তায় সেদফা বলের নিয়ন্ত্রণ রাখতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক।

পরে ৭১ মিনিটে মার্ক-আন্দ্রে টের স্টেগেন ব্রুনো ফার্নান্দেজের বুলেট শটে দেয়াল হয়ে দাঁড়ালে বেঁচে যায় বার্সাও। ম্যাচের শেষদিকে পূর্ণ পয়েন্ট নিয়ে ফেরাতেই মন দেয় আর্নেস্টো ভালভার্দের দল। সফলও হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগবার্সেলোনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৭৬ করেও পরাজিত দলে এভিন লুইস

পরবর্তী

নেইমার–কাভানিরা দাঁড়াতেই দিলেন না বায়ার্নকে

পরবর্তী
নেইমার ও কাভানি একসঙ্গে উদযাপন করছেন, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার–কাভানিরা দাঁড়াতেই দিলেন না বায়ার্নকে

কুড়িগ্রামে বন্যায় নিমজ্জিত গ্রাম ও বাড়ি, পানি প্রবাহিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যা দুর্গত এলাকায় কৃষি ও ক্ষুদ্র ঋণ দেয়া ব্যাংকগুলোকে ছাড়

সর্বশেষ

ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার: বিভাগীয় বাছাই শুরু ৩১ আগস্ট

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী ও বিমানবাহিনী ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌ ও বিমান বাহিনীতে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ এবার ওটিটিতে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বন্দরে বেড়েছে রাজস্ব, আরও যেসব অগ্রগতি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT