চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৭৬ করেও পরাজিত দলে এভিন লুইস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫২ পূর্বাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
আহত ক্রিকেটারকে স্টretcher এ করে হাসপাতালে নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ট্রেচারে মাঠ ছাড়ছেন লুইস

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচের শিরোনাম হতে পারতো ক্যারিবীয়দের লু্ইসময় এক জয়। সেটা হতে দিল না বৃষ্টি এবং ইংলিশদের চড়াও হওয়া ব্যাটিং! তার আগে অবশ্য এভিন লুইসের অতি-চড়াও হওয়া ১৭৬ রানের ইনিংস দেখেছে ক্রিকেট বিশ্ব। অসাধারণ ইনিংসটা শেষ পর্যন্ত পরাজিত দলেই থেকেছে। বৃষ্টি আইনে ৬ রানে ম্যাচ জিতে সিরিজ জয়ের উৎসব করেছে স্বাগতিকরা।

ওভালে শুরুতে ব্যাট করে ৫ উইকেটে ৩৬৫ রানের পাহাড় গড়ে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৩৫.১ ওভারে ইংল্যান্ড ২৫৮ রান তুললে বৃষ্টি বাগড়া দেয়। পরে আর খেলাই হয়নি। ম্যাচ ওই অবস্থায় শেষ হলে ৬ রানে এগিয়ে থাকার ফল পায় ইংলিশরা।

ক্রিস গেইল ২ রানে ফিরেছেন। তাতে দমে যাননি লুইস। ক্যারিবীয়দের বড় সংগ্রহের প্রধান নায়ক হয়েছেন। এগোচ্ছিলেন ডাবল সেঞ্চুরির দিকেই। দ্বিশতক যখন শুধু সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই পায়ের চোটে মাঠ ছাড়তে হয় স্ট্রেচারে করে। জ্যাক বলের ইয়র্কার লেগসাইডে খেলতে গেলে পায়ের গোড়ালিতে এসে লাগে লুইসের। ইনিংসের তখনও ২২ বল বাকি!

Banglabid

ওয়ানডে ইতিহাসের সপ্তম ডাবল সেঞ্চুরিটি আর হয়নি। স্ট্রেচারে মাঠ ছাড়া লুইসের নামের পাশে লেখা আহত অবসর, ১৭ চার ও ৭ ছয়ে ১৩০ বলের ইনিংস তার।

লুইসের সঙ্গে এদিন জেসন মোহাম্মেদ ও অধিনায়ক জেসন হোল্ডারও দারুণ দুটি ইনিংস খেলেছেন। হোল্ডার ৪টি করে চার-ছয়ে ৬২ বলে ৭৭, আর মোহাম্মেদ ৪ চারে ৪৬ রানের ইনিংস খেলেছেন। চতুর্থ উইকেটে লুইসের সঙ্গে ১১৭ রানের জুটি মোহাম্মেদের। হোল্ডারের সঙ্গে সেখানেকে ১৬৮ রান যোগ করেন লুইস।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের শুরুটা হয়েছে দারুণ। জেসন রয় ও জনি বেয়ারস্টো উদ্বোধনীতে ১২৬ রান যোগ করেন মাত্র ১৭.৪ ওভারে। রয় ১১ চার ও ২ ছয়ে ৬৬ বলে ৮৪ রানে ফেরেন। বেয়ারস্টো ৩৯ রানে।

Reneta

পরে জো রুট ১৪, ইয়ন মরগ্যান ১৯ ও স্যাম বিলিংস ২ রানে দ্রুত ফিরলেও হাল ছাড়েননি মঈন আলি এবং জস বাটলর। বাটলার ৫ চারে ৩৫ বলে ৪৩ এবং মঈন ৬ চার ও ২ ছয়ে ২৫ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন। তাদের অবিচ্ছিন্ন ৭৭ রানের ঝোড়ো জুটিই ম্যাচ টেনে দিয়েছে ইংলিশদের দিকে।

পাঁচ ম্যাচ সিরিজের একটি বৃষ্টিতে ভেসে গেছে। তিনটি জিতল ইংল্যান্ড। হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে এখনো একটি ম্যাচ হাতে আছে ওয়েস্ট ইন্ডিজের।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, শ্যামলকান্তি তাও চাইতে পারেন না

পরবর্তী

আত্মঘাতী গোলে মান বাঁচল বার্সার

পরবর্তী
বার্সেলোনা খেলোয়াড় গোলের জন্য চেষ্টা করছে, প্রতিপক্ষের গোলরক্ষক বাধা দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আত্মঘাতী গোলে মান বাঁচল বার্সার

নেইমার ও কাভানি একসঙ্গে উদযাপন করছেন, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার–কাভানিরা দাঁড়াতেই দিলেন না বায়ার্নকে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নাটালি কীভাবে ঢুকলেন হোয়াইট হাউসে!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT