চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আত্মঘাতী’র রেকর্ড বাড়িয়ে সেরা ষোলোতে সুইজারল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৬ পূর্বাহ্ণ ২৮, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

নাটকের যেন শেষ নেই রাশিয়া বিশ্বকাপে। প্রায় প্রতি ম্যাচেই থাকছে কোনো না কোনো নাটকীয় মুহূর্ত! কোস্টারিকা-সুইজারল্যান্ড ম্যাচও হল না ব্যতিক্রম! নিজেদের জালে এদিন অদ্ভুতভাবে বল জড়ালেন সুইস গোলরক্ষক ইয়ান সমার। সেই গোলে জয়ের পথে থাকা ম্যাচে ড্র মেনেই মাঠ ছেড়েছে সুইজারল্যান্ড।

বুধবার রাতে নিঝনি নভগ্রোদে কোস্টারিকার সঙ্গে ২-২ গোলে ড্র করেও দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। গ্রুপ ‘ই’তে দুই ড্র ও এক জয়ে ৫ পয়েন্টে ব্রাজিলের পেছনে থেকে প্রথমপর্ব শেষ করেছে সুইসরা। নক আউটে তাদের প্রতিপক্ষ গ্রুপ ‘এফ’ সেরা সুইডেন।

আগের ম্যাচেই ব্রাজিলের কাছে হেরে নিশ্চিত হয়েছে বিশ্বকাপ থেকে বিদায়। কোনকিছু হারানোর নেই, এমন সমীকরণ মেনে শুরুতে আগুন ঝরায় কোস্টারিকা। ম্যাচের ১০ মিনিটে সুইস মিডফিল্ডের ভুলে প্রতিপক্ষের রক্ষণে হানা দেন ড্যানিয়েল কলিনদ্রেস। সুইস গোলরক্ষক ইয়েন সমার দুর্দান্তভাবে সেই আক্রমণ প্রতিহত করায় রক্ষা।

Banglabid

দ্রুতই খেলা গুছিয়ে নেয় সুইজারল্যান্ড। তাতে ৩১ মিনিটে মেলে গোলও। স্টিফেন লিস্টাইনারের ক্রস ধরে ব্লেরিম জেমাইলির দিকে পাস দেন ব্রিল এমবোলো। সুবিধাজনক অবস্থানে থাকা জেমাইলির আগুনে গোলা শট কোস্টারিকান গোলরক্ষক কেইলর নাভাসকে পরাস্ত করে ঠাই নেয় জালে।

প্রথমার্ধে যে ঝড় তুলে খেলা শুরু করেছিল কোস্টারিকা, তার ফল মিলেছে দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৫৬ মিনিটে জোয়েল ক্যাম্পবেলের কর্নার শট হেডে জালে জড়ান ক্যান্ডল ওয়াটসন।

সমতায় থাকলেও চলতো। কিন্তু পরের রাউন্ড নিশ্চিত করতে নির্ধারিত সময়ের দুই মিনিট আগে কোস্টারিকার রক্ষণে শেষ আঘাত হানলেন জোসিপ ডিয়ারমিচ। ডেনিস জাকারিয়ার লো ক্রসে দুর্দান্ত ফিনিশিং টেনে দলের দ্বিতীয় রাউন্ডের টিকিট প্রায় নিশ্চিত করেন এ ফরোয়ার্ড।

Reneta

ম্যাচ শেষ হতে পারতো সেখানেই। কিন্তু একের পর এক শ্বাসরুদ্ধকর ম্যাচ উপহার দেয়া বিশ্বকাপ এ ম্যাচেও গল্প জমিয়ে রাখে শেষমিনিট পর্যন্ত। জোয়েল ক্যাম্পবেলকে ফেলে দিয়ে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে কোস্টারিকাকে পেনাল্টি উপহার দেন ডেনিস জাকারিয়া। পেনাল্টি নিতে আসেন ব্রায়ান রুইজ। কিন্তু তার স্পটকিক গিয়ে ঠেকে বারে।

নাটকের শেষ না সেখানেই। সেই ফিরতি বল সবাইকে চমকে অদ্ভুতভাবে সুইস গোলরক্ষক সমারের গায়ে লেগে আবার জালে জড়াল তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া কিছু করার থাকল না সুইজারল্যান্ড খেলোয়াড়দের।

তাতে ১৯৯৮ বিশ্বকাপের ৬ আত্মঘাতী গোলের রেকর্ড আগেই ছাড়িয়ে যাওয়ার পর বিশ্বমঞ্চের ইতিহাস সর্বোচ্চ ৮টি আত্মঘাতী গোল দেখে ফেলল রাশিয়া বিশ্বকাপ!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেক্সিকোর ব্রাজিল পরীক্ষা, সুইডেনের সুইজারল্যান্ড

পরবর্তী

বাধার মুখে ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম

পরবর্তী

বাধার মুখে ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম

পরিপূর্ণ অভিনয় শিল্পী হতে চাই: সিয়াম নাসির

সর্বশেষ

গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জনদুর্ভোগ কমানোর চেষ্টায় সরকার

আগস্ট ২৪, ২০২৬

ভিয়েতনামের অর্থনীতিতে জোয়ার, ২০২৭ সালের মধ্যেই ১১ শতাংশ বাড়বে প্রবৃদ্ধি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT