চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আচার প্রতিযোগিতায় বিজয়ী পান্নার হাতে ২ লাখ টাকা পুরস্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৯ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

১৮তম প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতা-২০১৭ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন সুনামগঞ্জের শরিফা আক্তার পান্না। আর পুরস্কার হিসেবে জিতে নিয়েছেন দুই লাখ টাকা।

আনন্দে কান্নাভেজা চোখে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে শরিফা আক্তার পান্না বলেন, এটা আমার জীবনের অনেক বড় প্রাপ্তি। আমি এই প্রতিযোগিতার আয়োজকদের কাছে কৃতজ্ঞ।

সারাদেশ থেকে ৩,৬৯২ জন প্রতিযোগীর পাঠানো ৮,৩০৮টি আচারের মধ্য থেকে ২০১৭ সালের ‘বর্ষসেরা আচার’ হিসাবে তার আচার নির্বাচিত হয়েছে।

Banglabid

শুক্রবার রাত ৯ টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রিয় রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী, প্রাণ এর ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী ও সারাদেশ থেকে আগত প্রতিযোগিরা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন মৌসুমি বড়ুয়া।
বরাবরের মতো এবারের আয়োজনে টক, ঝাল, মিষ্টি ও অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

Reneta

টক বিভাগে ১ম, ২য় ও ৩য় হন যথাক্রমে কুমিল্লার রাবেয়া আক্তার শান্তা, সিলেটের হাসনাত জাহান শিমু ও ঢাকার মনোয়ারা হক। মিষ্টি বিভাগে ১ম, ২য় ও ৩য় হন যথাক্রমে নারায়নগঞ্জের উষান, ঢাকার রাজিয়া খানম ও খাদিজা হোসাইন।

ঝাল বিভাগে ১ম, ২য় ও ৩য় হয়েছেন যথাক্রমে বরিশালের ইরতিফা মৌমি, ঢাকার দিলরুবা কাকন ও সিলেটের কুমকুম হাজেরা। অন্যান্য বিভাগে ১ম, ২য় ও ৩য় হয়েছেন যথাক্রমে নারায়নগঞ্জের আফরোজা বেগম, নীলফামারির তাসলিমা সরকার ও ঢাকার আসমা বেগম।

প্রতিটি বিভাগের প্রথমস্থান অধিকারীকে পঞ্চাশ হাজার টাকা, দ্বিতীয়কে ওয়াশিং মেশিন এবং তৃতীয়কে মাইক্রোওয়েভ ওভেন পুরস্কার হিসাবে দেওয়া হয়। এছাড়া ৩৫ জন পান শুভেচ্ছা পুরস্কার।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিচারক ছিলেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের ভাইস প্রিন্সিপাল ফাতেমা সুরাইয়া, রন্ধন বিশারদ নাজমা হুদা, অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ, নাট্যকার ও পরিচালক চয়নিকা চৌধুরী, সংবাদ উপস্থাপিকা শামীম আরা মুন্নি, অভিনেত্রী সালেহা খানম নাদিয়া, আচার শিল্পী জেবুন্নেসা বেগম, পুষ্টিবিদ সাজেদা কাসেম জ্যোতি, সংগীত শিল্পী সাজিদা সুলতানা পুতুল ও বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার জাহানারা আলম।

এসময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঞ্চে পারফর্ম করেন চিত্রনায়ক ফেরদৌস, অপু বিশ্বাস। গান পরিবেশন করেন ডলি সায়ন্তনি, মুন প্রমুখ।

এছাড়াও পুরস্কারের বাইরে দিনব্যাপী আচার উৎসবে রন্ধনশিল্পী এবং আচার শিল্পীদের অংশগ্রহণে আচার ও আচার দিয়ে তৈরি খাবার দর্শনার্থীদের সামনে প্রদর্শিত হয়।

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রুবি ভিলায় নিহত আরেক জঙ্গির পরিচয় শনাক্ত

পরবর্তী

মিয়ানমারে ফেরার আগে এবার রোহিঙ্গাদের ৫ দফা দাবি

পরবর্তী
রোহিঙ্গা

মিয়ানমারে ফেরার আগে এবার রোহিঙ্গাদের ৫ দফা দাবি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ইস্যুতে মামাবাড়ির আবদার পূরণ সম্ভব নয়

সর্বশেষ

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT