চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগ্নেয়াস্ত্র জমা দিলেন গাইবান্ধার সেই এমপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৮ পূর্বাহ্ণ ০৩, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের গুলিতে শিশু আহতের ঘটনার একদিন পর আজ শনিবার সুন্দরগঞ্জ থানায় লাইসেন্সকৃত পিস্তল ও শটগান জমা দিয়েছেন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। সুন্দরগঞ্জ থানায় এই সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আহত সৌরভ মিয়ার বাবা ।

শুক্রবার ভোরে এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের ছোঁড়া গুলিতে সৌরভ মিয়া নামে ৪র্থ শ্রেণীর শিশু দুই পায়ে গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সৌরভের পরিবারের অভিযোগ, এমপি নিজেই গুলি করেছেন। শুধু তাই নয়, আহত শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এমপির লোকজন বাধাও দেয়। তবে, এই ঘটনার একদিন পেরিয়ে গেলেও এখনো এমপির বিরুদ্ধে কোনো মামলা হয়নি।

গাইবান্ধার পুলিশ সুপার আশরাফুল ইসলাম বলেন, বাচ্চার বাবা চিকিৎসা নিয়ে হয়তো ব্যস্ত আছে, হয়তো পরে এখানে আসবে। মামলা দিলে, মামলা নিবো। এলাকা আপাতত শান্ত আছে। অস্ত্র ফেরত নেওয়ার জন্য আমরা জেলা প্রশাসককে জানিয়েছি।

ঘটনার পর সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের অগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিলসহ দুটি অস্ত্র জব্দের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিলো।

গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুস সামাদ জানান, অস্ত্র ইস্যু করা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় থেকে। এর অপব্যবহার হলে জেলা ম্যাজিস্ট্রেট এটি বাতিল করতে পারেন। সেই ক্ষমতা উনাকে দেওয়া হয়েছে। সেটি যদি প্রযোজ্য হয় তাহলে প্রয়োগ করা হতে পারে।

শিশুকে গুলিতে আহত করার প্রতিবাদে বিক্ষোভ করে স্থানীয়রা। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও জানায় তারা।

গাইবান্ধার পৌর মেয়র আবদুল্লাহ আল মামুন বলেন, এটা আসলেই আমাদের জন্য দুর্ভাগ্যজনক। একজন অভিভাবক হয়ে তিনি যদি আমাদের নিরাপত্তা দিতে না পারে তাহলে এই লজ্জা আমরা রাখবো কোথায়?

এ বিষয়ে সংসদ সদস্য লিটন জানান, সুন্দরগঞ্জ জামায়াত অধ্যুষিত এলাকা। তার গাড়িতে হামলা হয়েছিলো। তিনি নিজেকে রক্ষায় ফাঁকা গুলি ছুঁড়েছিলেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রংপুরে জাপানী নাগরিকের মৃত্যুতে মার্কিন রাষ্ট্রদূতের শোক প্রকাশ

পরবর্তী

ময়মনসিংহে আইএস সদস্য সন্দেহে ৮ জন আটক

পরবর্তী

ময়মনসিংহে আইএস সদস্য সন্দেহে ৮ জন আটক

শোয়েবের অনবদ্য ইনিংসেও পাকিস্তানের হার

সর্বশেষ

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬

টুর্নামেন্টের অভাব আর আর্থিক অনিশ্চয়তা প্রভাব ফেলছে দাবার বোর্ডে

আগস্ট ২৫, ২০২৬

মক্কা চুক্তি কী: বাংলাদেশ কেন আগ্রহী, ভারত কেন অস্থির

আগস্ট ২৫, ২০২৬

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT