চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগেই বাবুল অাক্তারকে সাবধান করা হয়েছিল

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৬:১০ অপরাহ্ণ ০৫, জুন ২০১৬
বাংলাদেশ
A A

জঙ্গি বিরোধী তৎপরতার কারণে হামলা হতে পারে এমন আশঙ্কায় ৫ মাস আগেই যে ১১টি পুলিশ পরিবারকে সতর্ক করেছিল পুলিশ হেডকোয়ার্টার্স তাদের মধ্যে ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ওই সময়ের এডিসি বাবুল আক্তার।

কয়েকদিন আগে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত হন তিনি। পরিবারের সদস্যরা আপাতত থেকে যান চট্টগ্রামের জিইসি এলাকায় ভাড়া করা এপার্টমেন্টে। সকাল ৭টার কিছু আগে বাসার সামনে ৬ বছরের ছেলেকে সঙ্গে নিয়ে স্কুল বাসের অপেক্ষায় ছিলেন এসপি বাবুলের স্ত্রী মাহমুদা।

সেসময় মোটর সাইকেলে আসা ৩ সশস্ত্র জঙ্গি তাকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপাতে থাকে। মাটিতে পড়ে গেলে ৩ রাউন্ড গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায় জঙ্গিরা। এরপর দ্রুতই ঘটনাস্থলে আসে পুলিশ। আলামত সংগ্রহ করে ক্রাইম সিন। সেখান থেকে গুরুত্বপূর্ণ আলামত পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

Banglabid

সিএমপি’র গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার মোক্তার হোসাইন বলেন, আপনারা অনেকেই জানেন বাবুল আক্তার জঙ্গি দমনে কাজ করেছেন। তার এবং তার পরিবারের ওপর আগে থেকেই হুমকি ছিল। এজন্য তাকে সাবধান হয়ে চলতে বলা হয়েছিল।

হত্যাকাণ্ডটি জঙ্গিদেরই কাজ বলে মনে করছে পুলিশ। সিএমপি’র উপ-পুলিশ কমিশনার মাসুদুল হাসান বলেন, ‘হত্যাকাণ্ডের ধরণের সঙ্গে আগের হত্যাকাণ্ডগুলোর মিল পাওয়া যাচ্ছে। যেহেতু আমরা জেএমবি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সাংঘর্ষিক অবস্থায় আছি, সেক্ষেত্রে আপাতত এটা পরিকল্পিত বলেই মনে হচ্ছে।’

“আর বাবুল আক্তার কোনো সাধারণ পুলিশ অফিসার নন, তিনি একজন অসাধারণ পুলিশ অফিসার। নিজের ব্যক্তি জীবন, জীবনের মায়া ত্যাগ করেও তিনি অনেক বড় বড় অপারেশন পরিচালনা করেছেন। সব মিলিয়ে তার প্রতি আলাদা আক্রোশ থাকাটা স্বাভাবিক।”

Reneta

চট্টগ্রামের কর্ণফুলী ও হাটহাজারীতে জঙ্গি বিরোধী অভিযান চালিয়ে আলোচনায় আসেন ওই সময়ের সহকারী উপ-পুলিশ কমিশনার বাবুল আক্তার। অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলাদেশ পুলিশ পদক এবং রাষ্ট্রপতি পুলিশ পদক। সাহসিকতার জন্য ২০১২ সালে পান সিঙ্গার-চ্যানেল আই কিংবদন্তী পুরস্কার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম-পুলিশ সুপার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোটর সাইকেলের নম্বরই বড় সূত্র

পরবর্তী

বাজেটে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ হয়নি

পরবর্তী

বাজেটে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ হয়নি

বাবুল আক্তাররা হেরে গেলে হেরে যাবে সত্যের শক্তি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT