চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না: ওবায়দুল কাদের

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৭:২৫ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A
ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপিকে ছাড়া আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন: আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক। কেননা আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না।

ওবায়দুল কাদের বলেন: অতীতে আমরা প্রবল প্রতিপক্ষকে পরাজিত করে ক্ষমতায় এসেছি। তাই আগামী নির্বাচনেও আমরা দূর্বল প্রতিপক্ষের বদলে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে চাই।

শুক্রবার রাজধানীর মিরপুরে পার্বত্য বৌদ্ধ সংঘ এবং শাক্যমুনি বৌদ্ধ বিহারেরর উদ্যোগে কঠিন চীবর দান অনুষ্ঠানে যোগ দেন ওবায়দুল কাদের। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

Banglabid

এসময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি এবং এটাকে ইস্যু করে বিএনপির নেতাদের বিভিন্ন সময়ে বক্তব্যের সমালোচনা করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন: আমি মির্জা ফখরুল সাহেবের কাছে প্রশ্ন করতে চাই, খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা কি সরকার দিয়েছে? এটা আদালতের বিবেচ্য বিষয়। আইন তার নিজস্ব গতিতেই চলবে।

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে বিচার বিভাগকে আপনারা স্বাধীন বললেন, আবার যখন আপনাদের নেত্রীর বিরূদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করল তখন দোষ সরকারের হয়ে গেল! বিএনপির নেতাদের স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন: একটি মামলায় তিনি ১৫৫ বার সময় নিয়েছেন। এখন তিনি বিদেশে চলে গেছেন। মির্জা ফখরুল সাহেবও জানেন না তিনি কবে ফিরবেন। আপনারাই বলুন, আদালত আর কত ধৈর্য ধরবে?

Reneta

রোহিঙ্গা জনস্রোতের কারণে সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত আসার আশঙ্কা থাকলেও সরকার তা কাটিয়ে উঠতে পেরেছে বলে মন্তব্য করেন তিনি। এসময় ওবায়দুল কাদের বৌদ্ধ ধর্মালম্বীদের আশ্বস্ত করে বলেন: আপনারা চিন্তিত হবেন না, শান্তি চুক্তির ৮০ শতাংশ এই সরকারের মেয়াদে বাস্তবায়ন করা হবে। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে রামু বৌদ্ধ বিহারে হামলার মতো ঘটনা যেন আর না ঘটে সেদিকে সরকারের সজাগ দৃষ্টি আছে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদের
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দৃষ্টিনন্দন সৈকতের আরেক নাম সন্দ্বীপ

পরবর্তী

বাংলাদেশের সেমির স্বপ্ন ‘বিধ্বস্ত’

পরবর্তী
হকির খেলায় বাংলাদেশ ও ভারতের খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সেমির স্বপ্ন ‘বিধ্বস্ত’

শিক্ষার্থীরা পরীক্ষার কক্ষে মনোযোগ দিয়ে লেখালেখি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় কেন সবাইকে ভর্তি হতে হবে?

সর্বশেষ

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬

সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

আগস্ট ২৫, ২০২৬

ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT